বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে
৯১

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে গত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা ব্যারিস্টার আনোয়ার হোসেন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করেছেন।

রোববার (১৮ অক্টোবর) তিনি উপজেলার পাথারিয়া ইউনিয়নের নগর এবং জয়কলস ইউনিয়নের ইনামনগর, দেবগ্রাম, জয়কলস অষ্টগ্রাম ও পঞ্চগ্রাম দুর্গামন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের আয়োজক ও পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আর্থিক অনুদান বিতরণ করেন।
এ সময় ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন,শারদীয় দুর্গাপূজা সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার বার্তা দেয়। শান্তিগঞ্জে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহাবস্থান বজায় থাকুক—এটাই প্রত্যাশা। দুর্গাপূজা সবার জীবনে আনন্দ ও কল্যাণ বয়ে আনুক।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ফরিদুর রহমান ফরিদ, মাস্টার মুজাহিদ মিয়া, আবুল কাশেম, মুফাসসির আহমদ রিয়াদ, মুরশেদ আহমদ হৃদয়, নাঈমুর রহমান রেজুয়ান ও আলম মিয়া মেহেরাজসহ অনেকে।
এ ছাড়া নগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি বরুণ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক পাপ্পু কান্তি দাস, পাথারিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য লিটন তালুকদার, ইনামনগর পূজা উদযাপন কমিটির সভাপতি রাকেশ দে ও সাধারণ সম্পাদক শাওন দে, দেবগ্রাম পূজা উদযাপন কমিটির সভাপতি নিশিকান্ত দেব ও সাধারণ সম্পাদক অনিক রঞ্জন দেব, জয়কলস অষ্টগ্রাম পূজা উদযাপন কমিটির সভাপতি সুধারঞ্জন বিশ্বাস বাবুল ও সাধারণ সম্পাদক হিরণ বিশ্বাস এবং পঞ্চগ্রাম দুর্গামন্দিরের সভাপতি রিপন তালুকদার ও সাধারণ সম্পাদক লিংকনসহ সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102