বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

জামালগঞ্জে এলসিএসের ৭০ নারী কর্মীর মাঝে কাজের সরঞ্জাম বিতরণ করেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আনোয়ারুল ইসলাম

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে
৮০

মো. শাহীন আলম, নিজস্ব প্রতিবেদক:
‎
‎সুনামগঞ্জের জামালগঞ্জে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত লেবার কন্ট্রাক্টিং সোসাইটি (এলসিএস)-এর ৭০ জন নারী কর্মীর মাঝে বিভিন্ন ধরনের কাজের সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
‎
‎শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। উপজেলার ছয়টি ইউনিয়নে ছয়টি গ্রুপে বিভক্ত নারী কর্মীদের মধ্যে ৬টি কলসি, ১৪টি গ্লাস, ১৩টি কোদাল, ৭০টি ছাতা ও মাটি বহনের ৩০টি ঝুড়ি বিতরণ করা হয়।
‎
‎সরঞ্জাম বিতরণকালে জামালগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, “পল্লী সড়ক রক্ষণাবেক্ষণে এলসিএসের নারী কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের কাজের পরিবেশ সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। এসব সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে তাঁরা আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন। পাশাপাশি গ্রামীণ সড়কগুলো সচল ও চলাচলের উপযোগী রাখতে তাঁদের ভূমিকা আরও কার্যকর হবে বলে আমরা আশা করি।”
‎
‎তিনি আরও বলেন, নারী কর্মীদের কাজের সুবিধা নিশ্চিত করা এবং পল্লী সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নত রাখতে এলজিইডি কাজ করে যাচ্ছে।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) সারফুল ইসলাম, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, কমিউনিটি অর্গানাইজার ঝনিক চন্দ্র দাস, এলসিএস সুপারভাইজার কামাল হোসেন, জুয়েল মিয়া ও আমীর হোসেন এবং এলজিইডির অফিস সহায়ক হেলাল উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
‎
‎উল্লেখ্য, এলসিএস কর্মসূচির আওতায় নারী কর্মীরা গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের মাধ্যমে স্থানীয় যোগাযোগব্যবস্থা সচল রাখতে কাজ করে থাকেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102