বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজাপুর-কাঠালিয়াবাসীকে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজার শুভেচ্ছা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে
১১১

​কাঠালিয়া সংবাদদাতা
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক ছাত্রনেতা, কাঠালিয়া-রাজাপুরের গণমানুষের নেতা এবং যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।
​আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে সাবেক এই ছাত্রনেতা বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণের দেশ। আবহমানকাল ধরে এই ভূখণ্ডে প্রতিটি ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করে আসছে। শারদীয় দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি অন্যায়-অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও সত্যের বিজয়ের প্রতীক এবং এক সর্বজনীন মিলনমেলা।”
​তিনি আরও বলেন, “রাজাপুর ও কাঠালিয়ার মাটি ও মানুষের সাথে আমার আত্মিক সম্পর্ক। আমি একটি বৈষম্যহীন, নিরাপদ ও সম্প্রীতিময় সমাজ গঠনে বিশ্বাসী—যেখানে কোনো ভেদাভেদ থাকবে না এবং সব ধর্মের মানুষ পূর্ণ স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে।”
​শুভেচ্ছা বার্তায় হাবিবুর রহমান সেলিম রেজা শারদীয় দুর্গাপূজার সার্বিক সাফল্য, শান্তি, সম্প্রীতি এবং দেশ ও রাজাপুর-কাঠালিয়ার উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
​(হাবিবুর রহমান সেলিম রেজা)
সভাপতি, নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি, যুক্তরাষ্ট্র
সাবেক ছাত্রনেতা ও গণমানুষের নেতা (রাজাপুর-কাঠালিয়া, ঝালকাঠি)।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102