বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

সুনামগঞ্জ জেলা পরিষদের ৩ কোটি ১৭ লাখ টাকার চেক বিতরণ, ১৪ প্যাকেজের ই-জিপি লটারি উদ্বোধন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে
১১৭

মো. আফজাল হোসেন, সুনামগঞ্জ:

সুনামগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ কোটি ১৭ লাখ টাকার চেক বিতরণ করেছেন জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের সম্মেলনকক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে জেলা পরিষদ কার্যালয়ের সম্মেলনকক্ষে পূর্বনির্ধারিত ই-জিপি (e-GP) লটারির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী। এ সময় জেলা পরিষদের তালিকাভুক্ত ঠিকাদারদের উপস্থিতিতে e-Tender No. 01/2026-2027-এর ০১ থেকে ১৪ নম্বরে মোট ১৪টি প্যাকেজের লটারি অনলাইনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, সহকারী প্রকৌশলী মো. শুয়াইব সরকার, উপসহকারী প্রকৌশলী সিপন কুমার দাস এবং জেলা পরিষদে কর্মরত বিমন, কপিল ঋষি, আজাদ ও রিমন সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা প্রকল্পের সুবিধাভোগীরাও উপস্থিত ছিলেন। চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী বলেন, জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্পের বিপরীতে বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে জেলার প্রতিটি উপজেলার মসজিদ, মন্দির, গির্জা ও কবরস্থানের উন্নয়নকাজ বাস্তবায়নের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ এবং দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিভিন্ন সহায়তা ও প্রণোদনামূলক কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হবে। তিনি আরও বলেন, এসব উদ্যোগের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকার অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102