বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

জামালগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে
১৪৯

মো. শাহীন আলম, নিজস্ব প্রতিবেদক::
‎সুনামগঞ্জের জামালগঞ্জে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
‎
‎শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে এ অভিযান শুরু হয়। পরে উপজেলা রেস্ট হাউজ
‎থেকে জামালগঞ্জ শিল্পকলা একাডেমির আশপাশসহ বিভিন্ন এলাকার ড্রেন ও সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
‎
‎অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আনোয়ারুল ইসলাম, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সাধারণ সম্পাদক তাহের আহমদ, প্রচার সম্পাদক ছাদিকুর রহমান স্বাধীন খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সামাজিক ব্যক্তিরা।
‎
‎উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি শনিবার এ পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে উদ্বুদ্ধ করার পাশাপাশি ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102