বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

উন্নয়ন প্রচারে তথ্যপ্রাপ্তির সংকট: তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষোভ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে
১১৮

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (GPMS)-এর আওতায় সরকারের প্রথম ১৮০ দিনের অর্জন ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, জনদুর্ভোগ, প্রশাসনিক জটিলতা, তথ্যপ্রাপ্তির প্রতিবন্ধকতা, গুজব ও অপপ্রচারসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকরা মতামত তুলে ধরেন। গতকাল শনিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সিলেট আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে এবং সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের সহযোগিতায় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে তথ্য অধিদপ্তর, বাংলাদেশ সচিবালয়ের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি সশরীরে উপস্থিত হতে পারেননি। পরে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট আঞ্চলিক তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসিন এবং আঞ্চলিক তথ্য অফিসার মো. আকিকুর রেজা। সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপ-পরিচালক শেখ ওয়ালিদ ফয়েজের সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। সভায় গুজব ও অপপ্রচার প্রতিরোধ, সরকারের উন্নয়ন ভাবনা, ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যমের ভূমিকা এবং উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে তথ্য অধিদপ্তরের ভূমিকা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সাংবাদিকদের মতামত জানতে চান তথ্য অফিসের কর্মকর্তারা। হাওরের কৃষি, বালুমহাল ও আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মতবিনিময় সভায় সাংবাদিকরা সুনামগঞ্জের হাওরাঞ্চলে ধান উৎপাদন ও সরকারি সংগ্রহ কার্যক্রমে নানা সমস্যার কথা তুলে ধরেন। কৃষকদের উৎপাদিত ধান সংগ্রহে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের প্রভাব, খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে তথ্যপ্রাপ্তির জটিলতা এবং নির্ধারিত বরাদ্দের তুলনায় অধিক পরিমাণে ধান সংগ্রহের সুযোগ তৈরির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। এ ছাড়া জেলার বিভিন্ন বালুমহালে অনিয়ম ও অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ তুলে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় প্রশাসনিক নজরদারি জোরদারের দাবি জানান সাংবাদিকরা। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, ছিনতাই, চুরি, মব জাস্টিসের নামে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা এবং প্রশাসনিক কার্যক্রমে রাজনৈতিক প্রভাবের অভিযোগ নিয়েও আলোচনা হয়। সম্প্রতি তাহিরপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে তিন সন্তান সহ এক ব্যক্তির বিষপানে আত্মহত্যার ঘটনাটিও আলোচনায় আসে। সাংবাদিকরা বলেন, এ ধরনের সামাজিক সংকটের পেছনের কারণ চিহ্নিত করে কার্যকর প্রতিরোধমূলক উদ্যোগ প্রয়োজন। স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক সেবায় সংকট এর ক্ষেত্রে সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক ও নার্স সংকট, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের ঘাটতি এবং রোগীদের খাবারের মান নিয়ে অসন্তোষের বিষয়ও সভায় তুলে ধরা হয়। এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরে তথ্য প্রদানে অনীহা, নাগরিকদের সঙ্গে অসদাচরণ, ঘুষ-বাণিজ্যের অভিযোগ, বৈষম্যমূলক আচরণ এবং প্রশাসনিক অব্যবস্থাপনা নিয়েও সাংবাদিকরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
রাস্তা, ঘাট, সেতু, কালভার্ট ও ভবন নির্মাণকাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগের পাশাপাশি রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতি বন্ধে কার্যকর নজরদারির দাবি জানানো হয়।
উন্নয়ন প্রচারে জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে সাংবাদিকদের ক্ষোভ প্রকাশ করেছেন৷ সভায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে জেলা প্রশাসনের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন কয়েকজন সাংবাদিক। বিশেষ করে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সঙ্গে যোগাযোগ ও সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য সংগ্রহে জটিলতার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
সাংবাদিকদের অভিযোগ, বর্তমান জেলা প্রশাসক দায়িত্ব নেওয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে যোগাযোগ ও সরকারি কর্মকাণ্ড সম্পর্কে তথ্য প্রদানের ক্ষেত্রে আগের তুলনায় সীমাবদ্ধতা তৈরি হয়েছে। সরকারি বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও অনেক সময় সাড়া পাওয়া যায় না বলেও কয়েকজন সাংবাদিক দাবি করেন।
বালুমহালসহ বিভিন্ন বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সাংবাদিকরা। তাদের বক্তব্য, সরকারি উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনের কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকে নিয়মিত তথ্য দেওয়া হলে জনগণের কাছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে। কয়েকজন সাংবাদিক জেলা প্রশাসকের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তাকে অন্যত্র বদলির দাবিও জানান। তবে সভায় উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গণমাধ্যমকে আরও কার্যকর করার আহ্বান জানিয়ে সভায় বক্তারা বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের সাফল্য ও সীমাবদ্ধতা জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমের স্বাধীন, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক ভূমিকা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। সাংবাদিকরা বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ইতিবাচক দিক যেমন গণমাধ্যমে তুলে ধরতে হবে, তেমনি উন্নয়ন বাস্তবায়নে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা ও জনদুর্ভোগের বিষয়ও নিরপেক্ষভাবে প্রকাশের সুযোগ থাকতে হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে সময়মতো তথ্য পাওয়া গেলে অনুসন্ধানী ও জনস্বার্থসংশ্লিষ্ট সাংবাদিকতা আরও শক্তিশালী হবে। সভায় সুনামগঞ্জের বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সমন্বিত উদ্যোগ এবং গণমাধ্যমের সঙ্গে কার্যকর যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, সাংবাদিক মো. মিজানুর রহমান, আল হেলাল, দৈনিক সুনামগঞ্জ খবরের সম্পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিলুর রহমান, সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্রী শেখর ভদ্র, বাংলাদেশ প্রতিদিন ও বাংলা ভিশনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল, সাংবাদিক ঝুনু চৌধুরী, আমার দেশ-এর জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ, দৈনিক সুনামগঞ্জের সময়-এর সম্পাদক ও প্রকাশক সেলিম আহমেদ তালুকদার, বাসসের জেলা প্রতিনিধি আমিনুল হক, ইত্তেফাক ও নিউজ২৪-এর প্রতিনিধি বোরহান উদ্দিন, চ্যানেল ২৪-এর প্রতিনিধি এআর জুয়েল, এনটিভির প্রতিনিধি গিয়াস, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি একে মিলন আহমদ, দৈনিক আমার বার্তা ও দ্যা ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের জেলা প্রতিনিধি গাজী মো. আফজাল হোসেন, সাংবাদিক বাবুল মিয়া, এসএ টিভির জেলা প্রতিনিধি শাহরিয়ার সুমন, দৈনিক সকালের সময়-এর প্রতিনিধি কেএম শহীদুল ইসলাম, চ্যানেল ওয়ান টিভির প্রতিনিধি মো. জাকির হোসেন সেন, গ্রীন টিভির প্রতিনিধি আল-আমীন, ৭১ টিভির প্রতিনিধি শহীদ নূর, নয়াদিগন্তের প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ, কুদরত পাশা, চ্যানেল আইয়ের প্রতিনিধি জাহাঙ্গীর আলম, চ্যানেল এসের প্রতিনিধি ফুয়াদ মনি, বৈশাখী টিভির প্রতিনিধি কর্ণ বাবু দাস, বিজয় টিভির প্রতিনিধি আলাউর রহমান, ডিবিসি নিউজের প্রতিনিধি আসাদ মণি, সাংবাদিক সুলেমান মিয়া, এখন টিভির প্রতিনিধি লিপসন আহমেদ, আল হাবিব, দেশ টিভির প্রতিনিধি শাহবাজ মান্না, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি তানভীর আহমেদ, নাগরিক টিভির স্টাফ রিপোর্টার মো. নাসিমসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী।##

সুনামগঞ্জ থেকে
মোঃ আফজাল হোসেন
তাং ০৩/১০/২০২৬ইং
০১৭১১৪৭৭০২৪

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102