বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান 

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে
১৬১

শান্তিগঞ্জ  (সুনামগঞ্জ ) প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ২০২৬ সালের উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন সলফ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শামছুজ্জান ।

রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে শান্তিগঞ্জ  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার হিল্লোল চাকমার সম্মতিক্রমে  অনুষ্ঠিত নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে তাকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী সহকারি শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার হিল্লোল চাকমা’র সম্মতিক্রমে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন তালুকদার । এ সময় শান্তিগঞ্জ  উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাছুম মিয়া সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শামছুজ্জামান  দীর্ঘদিন ধরে সলফ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষার্থীদের পাঠদান, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী সহকারি শিক্ষক নির্বাচিত হওয়ায় শামছুজ্জামান উপজেলা উপজেলা নির্বাহী অফিসার, সংশ্লিষ্ট শিক্ষা অফিসার, সকল শিক্ষক শিক্ষিকা ও শুভাকাঙ্ক্ষীেদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী সহকারি শিক্ষক নির্বাচিত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102