বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

নকলায় এনজিও কমিটির মাসিক সমন্বয় সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে
১৭৭

শেরপুরের নকলায় উপজেলা এনজিও কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, নকলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্রাম হোসেন, আব্দুল করিম সরকার হেলথ সেন্টারের ব্যবস্থাপক শরিফুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এসোসিয়েশন (আইডিএ)-এর নির্বাহী পরিচালক লূৎফর রহমান ও স্বাবলম্বী উন্নয়ন সমিতি (এসবিসি)-এর উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তার প্রমুখ।

এসময় আসপাডা’র শাখা ব্যবস্থাপক তৌফিকুল হক মীর, বুরো বাংলাদেশের শাখা ব্যবস্থাপক কমল দাস, উদ্দিপনের শাখা ব্যবস্থাপক মো. সম্রাট মিয়া, আরডিএস’র চন্দ্রকোনা শাখার ব্যবস্থাপক মো. আবু জাকারিয়া, সেবার শাখা ব্যবস্থাপক নূরুজ্জামান, উন্নয়ন সংঘের শাখা ব্যবস্থাপক মো. আলাল উদ্দিন, শক্তি ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক সুমন কুমার সরকার, হিউম্যান এইড এন্ড চ্যারিটি’র জেলা সমন্বয়ক আব্দুল আওয়াল, হিউম্যান এ্যাপিল ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন, মাটির মিনহাজুল ইসলাম ও প্রকল্প সমন্বয়কারী ঊর্মি রানী দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ আশরাফুল আলমসহ ভূরদী খন্দকারপাড়া কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থা, সেকেন্ডারী ইয়ং টিচার্স এ্যাসোসিয়েশন ও ইসলামী মানব উন্নয়ন সংস্থা (ইমাউস)-এর প্রতিনিধিগনসহ সরকার কর্তৃক নিবন্ধিত উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সমিতি, সংস্থা ও বিভিন্ন এনজিও’র প্রতিনিধিগ এবং উপজেলা এনজিও সমন্বয় কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

বক্তারা দেশ ও জাতির উন্নয়নে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ এনজিও, সংস্থা, সমিতি ও স্বেচ্ছাসেবাদানকারী প্রতিষ্ঠানের সদস্যদের নিজ নিজ জায়গা থেকে করণীয় বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডে পারস্পরিক সহযোগিতা করা, সরকার কর্তৃক ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচি ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করা, মাদক ও বাল্য বিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবেলায় করণীয় বিষয়ে আলোকপাত করার পাশাপাশি নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মকান্ডসহ সার্বিক বিষয়াবলী নিয়ে আলোচনা করেন বক্তারা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102