বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত ক্যাম্পাস গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান — ভাইস-চ্যান্সেলর, নেত্রকোণা বিশ্ববিদ্যালয় মহিউদ্দিন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে
১৮৮

​নেত্রকোনা প্রতিনিধি:
​তিন মাসব্যাপী জাতীয় ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষ্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। ​‘আসুন, সম্মিলিত উদ্যোগে গড়ে তুলি—পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও ডেঙ্গুমুক্ত নেত্রকোণা বিশ্ববিদ্যালয়। পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ি, ডেঙ্গু প্রতিরোধ করি’—এই স্লোগানকে সামনে রেখে রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের টিএসসি ও ক্যাফেটেরিয়া ভবন (একাডেমিক ভবন) প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
​বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ খালেদ উজ্জামানের নেতৃত্বে আয়োজিত এ কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। উদ্বোধনী দিনে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়। এছাড়া, ক্যাম্পাসের কোথাও যেন পানি জমে মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সবাইকে বিশেষভাবে সতর্ক করা হয়। ​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ খালেদ উজ্জামান বলেন,
​”ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; এর পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের প্রত্যেক সদস্যের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।” ​তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা একটি চলমান প্রক্রিয়া। একটি সুন্দর, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
​জাতীয় ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে নিয়মিত ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102