ধর্মপাশায় নাগরিক তথ্য অধিকার ফোরামের সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক ইমাম হোসেন
সুনাম দিগন্ত ডেস্ক
সংবাদ প্রকাশ
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
১২১
বার পড়া হয়েছে
ধর্মপাশায় নাগরিক তথ্য অধিকার ফোরামের সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক ইমাম হোসেন
সেলিম আহম্মেদ, নিজস্ব সংবাদদাতা :: 'তথ্যই শক্তি, তথ্যই মুক্তি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাধারণ মানুষের তথ্যের অধিকার নিশ্চিতকরণ এবং গ্রামীণ পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা নাগরিক তথ্য অধিকার ফোরামের ২ বছর মেয়াদী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এই কমিটিতে নুরুল হুদাকে সভাপতি এবং ইমাম হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন জেলা কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম মজনু ও সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন। তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করা, সরকারি-বেসরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের তথ্য প্রাপ্তির পথ সহজতর করতেই এই ফোরাম...
১৯২
সেলিম আহম্মেদ, নিজস্ব সংবাদদাতা ::
‘তথ্যই শক্তি, তথ্যই মুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাধারণ মানুষের তথ্যের অধিকার নিশ্চিতকরণ এবং গ্রামীণ পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা নাগরিক তথ্য অধিকার ফোরামের ২ বছর মেয়াদী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত এই কমিটিতে নুরুল হুদাকে সভাপতি এবং ইমাম হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন জেলা কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম মজনু ও সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন।
তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করা, সরকারি-বেসরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের তথ্য প্রাপ্তির পথ সহজতর করতেই এই ফোরাম কাজ করবে বলে আশা ব্যক্ত করেন কমিটির নেতৃবৃন্দ।