শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নকলায় ফায়ার সার্ভিস স্টেশনের স্থায়ী ভবন না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা জরুরি নকলায় সিজি সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা তৈরী সভা নকলায় সার বিতরণ ব্যবস্থাপনাসহ কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ইবতেদায়ী শিক্ষার্থীদের জন্যও চালু করা হোক মিড-ডে মিল শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা দাসপাড়ায় গভীর রাতে যুবদল নেতা জসিমের বাড়িতে সন্ত্রাসী হামলা নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দীপনা পুরষ্কার প্রদান ভূমি-সচেতন প্রজন্ম গড়তে পাঠ্যবইয়ে ভূমিশিক্ষা অন্তর্ভুক্তি এখন সময়ের অনিবার্য দাবি নকলায় সোমবার রাত থেকে নিখোঁজ ৮ম শ্রেণির শিক্ষার্থী সন্ধ্যা

নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দীপনা পুরষ্কার প্রদান

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশ বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে
১২৪

শেরপুরের নকলায় আগস্ট মাসের সব কর্মদিবসে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরষ্কার হিসেবে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। বুধবার উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি যেসব শিক্ষার্থী গত মাসে কোন কার্যদিবসে অনুপস্থিত থাকেনি তাদের মাঝে পুরষ্কার হিসেবে বই, খাতা ও কলম প্রদান করা হয়। পাঁচ ক্লাসের শ্রেণি শিক্ষকগন নিজ নিজ শ্রেণির মাসসেরা পুরষ্কার বিজয়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলেদেন।

পাঠদান শুরুর আগে মাদ্রাসার সুপার মো. শহিদুল ইসলাম এ পুরষ্কার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় সহসুপার মো. ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন ও মোসাম্মৎ রোকেয়া আক্তার, শওকত আলী, নুসরাত জাহান নিপা, সহকারী মৌলভী হযরত আলী, ফুলেছা খাতুন, সবুজা খাতুন ও ওসহিগিী বেগম; সহকারী শিক্ষক মাহাদী মাসুদ, তাহেরা সুলতানা, মুক্তা খাতুন, আবু রায়হান, মোজাহিদুল ইসলাম, আয়শা সিদ্দিকা, ইয়াছিন আহাম্মেদ, উজ্জল মিয়া, লাবনী বেগম ও আরিফ হোসেনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সুপার শহিদুল ইসলাম জানান, মাদ্রাসার শিক্ষার্থীদের শতভাগ উপস্থিত নিশ্চিত করতে তথা শ্রেণিমুখী করতে কয়েক বছর ধরেই মাসের সব কর্মদিবসে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরষ্কার প্রদান করা হচ্ছে। এতে মাদ্রাসায় শিক্ষার্থীদের উপস্থিতির হার দিন দিন বাড়ছে বলেও তিনি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102