বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

জামালগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে
১৮৯

মো. শাহীন আলম, নিজস্ব প্রতিবেদক::

‎পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় জামালগঞ্জ
‎উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালগঞ্জ মডেল মসজিদের কেয়ারটেকার মো. সিরাজুল ইসলাম।
‎
‎আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, কর্ম, চরিত্র, মানবিকতা, ন্যায়নীতি, শান্তি ও সম্প্রীতির আদর্শ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, মহানবী (সা.) সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ও শিক্ষা মানবতার মুক্তি, শান্তি, ন্যায়বিচার ও কল্যাণের পথ দেখায়। ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব।
‎
‎সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আইয়ুবুর রহমান শান্ত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভেটেরিনারি সার্জন) ডা. মো. শামসুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির হাবিবুর রহমান, উপজেলা নায়েবে আমির ফখরুল আলম চৌধুরী, জামালগঞ্জ উপজেলা জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা নূরুদ্দীন, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ মডেল মসজিদের ইমাম হাফিজ মাওলানা মোহাম্মদ বিন ফরিদ মুসা, চান্দের নগর জামে মসজিদের ইমাম মো. আবুল কাশেম এবং আটগাঁও মাহমুদপুর মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা মনিরুজ্জামান প্রমুখ।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়া,
জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা আব্দুল আহাদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, আলেম-ওলামা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

‎বক্তারা আরও বলেন, মহানবী (সা.) মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সাম্য, সহমর্মিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন। তাঁর আদর্শ ধারণ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।
‎
‎আলোচনা সভা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর উম্মতের শান্তি ও কল্যাণ, দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও নিরাপত্তা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102