মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরের নকলায় এগ্রো ফার্ম পরিদর্শনে প্রাণিসম্পদ দপ্তরের বিভাগীয় পরিচালক শেরপুরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ৩ জনের মুক্তির দাবিতে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন দেশ পরিবর্তনে সাংবাদিকদের কলমও ভূমিকা রাখবে, সেতু মন্ত্রী জামালগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা জামালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও আলোচনা সভা অ্যাবাকাস অলিম্পিয়াডে শেরপুরের সাংবাদিক পুত্র অভি’র বিশ্ব রেকর্ড নকলায় খালেদা জিয়া’র জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও আলোচনা সভা নকলায় ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে বৃদ্ধা মৃত্যুর অভিযোগ শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা

জামালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও আলোচনা সভা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
৩১

মো. শাহীন আলম, নিজস্ব প্রতিবেদক:

‎“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যচাষি, মৎস্যজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে মৎস্যখাতের গুরুত্ব ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

‎পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দেশের অর্থনীতি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনীতিতে মৎস্যখাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।

‎বক্তারা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্যখাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের টেকসই উন্নয়নে আধুনিক ও নিরাপদ মৎস্যচাষ সম্প্রসারণ, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে।

‎এ সময় মৎস্যচাষি ও মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

‎অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিব আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, উপসহকারী প্রকৌশলী রাম কুমার সাহা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শ্রীকান্ত সাহা, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎আলোচনা সভা শেষে জামালগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102