মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরের নকলায় এগ্রো ফার্ম পরিদর্শনে প্রাণিসম্পদ দপ্তরের বিভাগীয় পরিচালক শেরপুরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ৩ জনের মুক্তির দাবিতে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন দেশ পরিবর্তনে সাংবাদিকদের কলমও ভূমিকা রাখবে, সেতু মন্ত্রী জামালগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা জামালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও আলোচনা সভা অ্যাবাকাস অলিম্পিয়াডে শেরপুরের সাংবাদিক পুত্র অভি’র বিশ্ব রেকর্ড নকলায় খালেদা জিয়া’র জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও আলোচনা সভা নকলায় ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে বৃদ্ধা মৃত্যুর অভিযোগ শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা

ঐক্য ও কল্যাণের প্রত্যয়ে বাকৃবি অফিসার পরিষদের সা.সম্পাদক প্রার্থী ড. সাদেকুজ্জামান’র প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক:
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে
২০৯

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এর অফিসার পরিষদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী ড. সাদেকুজ্জামান সবার দোয়া ও সমর্থন কামনা করেছেন। সবার পাশে ও সবার সঙ্গে থাকার মনোভাবে ঐক্য ও কল্যাণের প্রত্যয়ে অফিসারদের আস্থা চান বিশ্ববিদ্যালয়ের পরিষদ বিভাগের এডিশনাল রেজিস্ট্রার ড. মো. সাদেকুজ্জামান। আসন্ন নির্বাচনে তিনি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অফিসারদের কাছে আন্তরিক সমর্থন, দোয়া ও মূল্যবান ভোট কামনা করেছেন।

দীর্ঘদিনের কর্মঅভিজ্ঞতা, সহকর্মীদের প্রতি আন্তরিকতা এবং অফিসারদের ন্যায্য অধিকার ও কল্যাণের প্রত্যয়কে সামনে রেখে ড. মো. সাদেকুজ্জামান এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর প্রত্যাশা, ব্যক্তিগত প্রতিশ্রুতির চেয়ে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক আস্থা ও ঐক্যই পারে একটি শক্তিশালী ও কার্যকর অফিসার পরিষদ গড়ে তুলতে।

তাই এই নির্বাচনকে সামনে রেখে এক বার্তায় এডিশনাল রেজিস্ট্রার ড. মো. সাদেকুজ্জামান বলেন “একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর অফিসার পরিষদই অফিসারদের ন্যায্য ও যৌক্তিক দাবি-দাওয়া আদায়, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।” নির্বাচনী বার্তায় তিনি আরো বলেন “আমি শুধু প্রতিশ্রুতি দিতে নয়, সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার নিয়েই আপনাদের সামনে এসেছি।”

তিনি মনে করেন, একজন সাধারণ সম্পাদক কেবল একটি পদে অধিষ্ঠিত ব্যক্তি নন, বরং তিনি অফিসারদের আশা-আকাঙ্খা, ন্যায্য দাবি ও কল্যাণের বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরার একজন দায়িত্বশীল প্রতিনিধি। সেই দায়িত্বকে সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

তিনি বলেন, “অফিসারদের পেশাগত মর্যাদা সমুন্নত রাখা, ন্যায্য ও যৌক্তিক দাবি-দাওয়া আদায়ে কার্যকর ভূমিকা পালন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি সুন্দর ও ইতিবাচক কর্মপরিবেশ তৈরিতে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, অগ্রগতি ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রেও অফিসার পরিষদকে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করি।”

তাঁর মতে, সবাই একসঙ্গে থাকলে, একে অন্যের পাশে দাঁড়ালে এবং সম্মিলিতভাবে এগিয়ে আসলে, অফিসারদের ন্যায্য প্রত্যাশাগুলো আরও শক্তিশালীভাবে প্রতিষ্ঠা করা সম্ভব। তাই কোনো ব্যক্তি বা একক নেতৃত্ব নয়, বরং সকল অফিসারের সম্মিলিত মতামত, অংশগ্রহণ ও সহযোগিতার ভিত্তিতেই একটি শক্তিশালী অফিসার পরিষদ গড়ে উঠতে পারে। এরজন্য তিনি নির্বাচিত হলে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী ড. মো. সাদেকুজ্জামান সম্মানিত অফিসারদের উদ্দেশে বলেন, “আপনাদের একটি মূল্যবান ভোট শুধু একজন প্রার্থীকে নির্বাচিত করবে না, বরং একটি ঐক্যবদ্ধ, কার্যকর, গতিশীল ও কল্যাণমুখী অফিসার পরিষদ গঠনের পথকে শক্তিশালী করবে।”

ঐক্যবদ্ধ, কার্যকর, গতিশীল ও কল্যাণমুখী অফিসার পরিষদ গঠনের পথকে শক্তিশালী করতে তিনি সকলের কাছে আন্তরিক দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “আপনাদের আস্থা, ভালোবাসা ও মূল্যবান ভোটকে আমি দায়িত্ব হিসেবে গ্রহণ করতে চাই। আপনাদের পাশে থেকে, আপনাদের সঙ্গে নিয়ে এবং আপনাদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার সুযোগ প্রত্যাশা করছি।”

উল্লেখ্য সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৭ সেপ্টেম্বর রোজ সোমবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102