রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে হাওর এলাকার উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব ‎ কোম্পানীগঞ্জে এনসিপির পথসভা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালগঞ্জে প্রস্তুতিমূলক সভা নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, নারী-শিশুসহ ৫ জন আহত জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালগঞ্জে প্রস্তুতিমূলক সভা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে
৭৪

মো. শাহীন আলম, নিজস্ব প্রতিবেদক:

‎আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
‎বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার সভাটি সঞ্চালনা করেন।
‎সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনে গৃহীত বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া জুলাই যোদ্ধাদের নামে সরকারি স্থাপনার নামকরণ, সরকারি হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন, বিনোদনমূলক স্থানে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা, বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন, জুলাই যোদ্ধাদের তালিকা প্রণয়ন ও হালনাগাদ, শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজনসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। একই সঙ্গে দিবসটি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সার্বিক সমন্বয়ের বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
‎বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
‎আলোচনায় বক্তব্য দেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী, জামালগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল চন্দ্র সাহা, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির হাবিবুর রহমান, ভীমখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আখতারুজ্জামান তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. নুরে আলম ফরাজী, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, জুলাই শহীদ সোহাগ মিয়ার ভাই বিল্লাল মিয়া, জুলাই আহত যোদ্ধা বিফলা বেগম, দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আলতাফুর রহমান, জুলাই যোদ্ধা হাসান আল মাহমুদ, মঞ্জুরুল হক আফিন্দী, আরিফুল হক, সাইদুল মুরসালিন, মো. ওবায়দুল্লাহ, আবু সুফিয়ান, সৈয়দ দ্বীন ইসলাম স্বপন, আরিফ বাদশা, সাদিকুর রহমান স্বাধীন খানসহ ওলিউর রহমান প্রমুখ।
‎সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগার আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, উপসহকারী প্রকৌশলী রাম কুমার সাহা, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়া, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা আব্দুল আহাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন ও জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাহের মিয়াসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102