রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে হাওর এলাকার উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব ‎ কোম্পানীগঞ্জে এনসিপির পথসভা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালগঞ্জে প্রস্তুতিমূলক সভা নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, নারী-শিশুসহ ৫ জন আহত জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

জামালগঞ্জে হাওর এলাকার উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব ‎

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে
৪৪

মো. শাহীন আলম, নিজস্ব প্রতিবেদক::
‎সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হাওর এলাকায় বাস্তবায়নাধীন উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
‎শুক্রবার (৩১ জুলাই) সকালে তিনি উপজেলার হালির হাওরসহ প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চলমান কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। এ সময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে প্রকল্পের কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
‎জানা যায়, হাওর এলাকার উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার কুকুরাপাড়শি জিরো পয়েন্ট (চেইনেজ ১১.৩২৯ কিলোমিটার) থেকে ধর্মপাশা উপজেলার কাজিরগাঁও পয়েন্ট পর্যন্ত উড়াল সড়ক নির্মাণের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে হাওর অঞ্চলের মানুষের সারা বছর যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
‎পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী মো. গোলাম মাওলা, সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান, এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102