বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক নকলায় বিএডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ নকলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো রাব্বি জামালগঞ্জে বিদায়ী এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা নেত্রকোণায় ৭৫টি ভারতীয় কম্বল জব্দ, চোরাচালান মামলায় দুই যুবক গ্রেপ্তার

নালিতাবাড়ীতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ॥ নেতৃত্বে মুনীর ও কুতুব

শেরপুর প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশ বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
৯৩

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১৫ জুলাই) বিকেলে পৌরশহরের অদূরে অরণী প্রগ্রেসিভ স্কুল মিলনায়তনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে কণ্ঠ ভোটের মাধ্যমে তিন বছর মেয়াদী নতুন এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে সেঁজুতি বিদ্যানিকেতনের অধ্যক্ষ মুনীরুজ্জামান মুনীর এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী মডেল একাডেমির অধ্যক্ষ সাইয়্যিদ কুতুব-কে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি আইডিয়াল স্কুলের শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নব জাগরণ একাডেমির মিজানুর রহমান মিজান, কোষাধ্যক্ষ সময় একাডেমির আব্দুস সালাম, প্রচার সম্পাদক বেগম রৌশন আরা একাডেমির এম. সুরুজ্জামান এবং সদস্য অরণী প্রগ্রেসিভ স্কুলের নাজনীন হক, মেহেরুননেছা কিন্ডারগার্টেন একাডেমির আব্দুল্লাহ আল মামুন ও লাইসিয়াম প্রিপারেটরী স্কুলের রফিজ মিয়া।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইয়্যিদ কুতুব জানান, সরকারের সকল বিধি-বিধান মেনে কিন্ডারগার্টেন এসোসিয়েশন উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বজায় রেখে শিক্ষার সার্বিক মানোন্নয়নে নিরলস কাজ করে আসছে। শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক কেন্দ্রিক পাঠদানের পাশাপাশি নৈতিক শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলতে প্রতিটি প্রতিষ্ঠানে ইতিবাচত শিক্ষার পরিবেশ তৈরিতে নবগঠিত কমিটি কাজ করেযাবে বলে আশাব্যক্ত করেন।

নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ মুনীরুজ্জামান মুনীর জানান, দেশের যেকোন পরীক্ষার ফলাফল পর্যালোচনা করলে দেখা যায় বেসরকারি বিদ্যাপীঠের শিক্ষার্থীরা অপেক্ষাকৃত ভালো ফলাফল করে আসছে। নালিতাবাড়ী উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তথা কিন্ডারগার্টেন গুলো এর ব্যতিক্রম নয়। এ উপজেলার প্রতিটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফল ও নৈতিক মানোন্নয়নসহ শিক্ষা বিষয়ক যেকোন অনুষ্ঠানে বরাবরই সেরাদের তালিকায় করে নিয়েছে। আগামী বছর গুলোতেও সেরা অর্জনের ধারাবাহিকতা বজায় রাখতে তারা সবাই বদ্ধপরিকর বলে জানান অধ্যক্ষ মুনীরুজ্জামান মুনীর। এজন্য ছাত্র, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীসহ শুভাকাঙ্খিদের কাছে সার্বিক পরামর্শ ও দোয়া কামনা করেছেন তাঁরা।

উল্লেখ্য, সদ্য বিদায়ী কমিটির নেতৃবৃন্দ আগামী শনিবার (১৮ জুলাই) নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102