বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

ঝিকরগাছায় বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে
১৬৪

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছায় বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি সদস্য, ওয়ার্ড কমিটির সদস্য ও গ্রাম পুলিশের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) ঝিকরগাছা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শিশু নিলয় ফাউন্ডেশন আয়োজিত এবং MISEREOR-Germany-এর অর্থায়নে পরিচালিত “পারিবারিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ (RSDVR)” প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।

বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, শিশু নিলয় ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ মোয়াজ্জেম হোসেন।

বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক নেতাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে বলে সভায় বক্তারা এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাফফাত আরা সাঈদ বলেন, বাল্যবিবাহ ও নারী নির্যাতনমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রশাসনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলে এ ধরনের অপরাধ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, ওয়ার্ড কমিটির সদস্য, গ্রাম পুলিশ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102