বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক নকলায় বিএডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ নকলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো রাব্বি জামালগঞ্জে বিদায়ী এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা নেত্রকোণায় ৭৫টি ভারতীয় কম্বল জব্দ, চোরাচালান মামলায় দুই যুবক গ্রেপ্তার

বিশ্বম্ভরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে
৭৫

সোহেল আহমদ সাজু, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং বিআরডিবি সমিতির সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বিশ্বম্ভরপুর উপজেলা কার্যালয়ের উদ্যোগে দিবসটি পালন করা হয়।
দিবসের শুরুতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তিনি।
বিআরডিবি কার্যালয়ের নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাহফুজুর রহমান, বিআরডিবি সমিতির সদস্য সংকর বড়াল, মহিলা সদস্য খাদিজা আক্তার এবং বিআরডিবি কার্যালয়ের খেলা রানী সরকার।
আলোচনা সভা শেষে বিআরডিবি সমিতির সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিআরডিবির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সমিতির নারী ও পুরুষ সদস্য, স্থানীয় সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102