বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে
১৭২

দিরাই প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাইয়ে অতিবৃষ্টি পানিতে ফসল তলিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রনয়নে অনিয়ম দুর্নীতির আশ্রয়ে তালিকা করে সহায়তা প্রদানের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বুধবার (০১ জুলাই)  ১২ টার দিকে দিরাই পৌর সভাস্থ থানা পয়েন্টে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের কয়েক শতাধিক লোকের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিটি ওয়ার্ডে ৮ থেকে ১০ জনের নাম বেনামি হিসাবে রয়েছে যা চেয়ারম্যানের লোকজন হাতিয়ে নিয়েছে।

এছাড়াও ঢাকা চিটাগাং বসবাসরত নাম রয়েছে সহায়তা পাওয়ার তালিকায়। ৯নং ওয়ার্ড মেম্বার আব্দুস ছামাদ বলেন, আমি বর্তমান মেম্বার হিসেবে আমিও প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকা দেই।

এই তালিকা ইউনিয়ন অফিসে টাঙানো হয়। কিন্তু অজানা কারণে বিতরণর  দিন পরিবর্তন করে যারা ঢাকা চিটাগাং বসবাস করছে,যারা জমি করে নাই তাদের নামে বিল দেওয়া হয়েছে। এতে আমরা হতাশ হই।

তাই আজ এলাকাবাসীর পক্ষে আজকের মানববন্ধনে এর সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত দাবী করছি।  ১নং ওয়ার্ডের কৃষক বলেন আমার ওয়ার্ডে ৭ থেকে ৮ নাম আছে যারা আমার ওয়ার্ডের বাসিন্দা নয়। শুনেছি আরও ওয়ার্ডেও এমন বেনামি অনেকের নাম রয়েছে।

এনআইডি কার্ডের ও মোবাইল নাম্বার বরিশাল জেলার রয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য সাহাব উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা কুমোদ দাস,সাবেক ইউপি সদস্য মনোরঞ্জন দাস,চয়ন চক্রবর্তী,হাজী কেরামত আলী প্রমূখ।

মানববন্ধন কর্মসূচি শেষে বিক্ষুব্ধ ইউনিয়নবাসী মোয়াজ্জেম হোসেন জুয়েল চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে শ্লোগান দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার র নিকট মৌখিক অভিযোগ করে সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত দাবী করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার জানান এর সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102