বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

নকলার আলমগীর স্বেচ্ছাসেবক থেকে হতে চান জনপ্রতিনিধি

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৩৪৭ বার পড়া হয়েছে
৪৪২

নিজস্ব প্রতিবেদক:

শেরপুরের নকলা উপজেলার ৯নং চন্দ্রকোনা ইউনিয়নের জানকিপুর গ্রামের ঐতিহ্যবাহী ডাক্তার বাড়ির মো. বেলায়েত হোসেনের ছেলে আলমগীর হোসেন স্বেচ্ছাসেবক থেকে হতে চান জনপ্রতিনিধি। সে চন্দ্রকোনা ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়াই করার জন্য প্রার্থীতা ঘোষণা করেছেন। এরই মধ্যে সাধারণে ভোটারদের নজর কেড়েছেন তিনি।

ইউনিয়নবাসীর অনেকে জানান, আলমগীর হোসেনের মতো তরুণ শিক্ষিত স্বেচ্ছাসেবক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করলে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য উপযুক্ত প্রার্থী পাবেন। সে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়নের পথ সুগম হবে বলে অনেকে মন্তব্য করেন।

তথ্য মতে, সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ৩৫ বছর বয়সী আলমগীর হোসেন ছোট কাল থেকেই বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত। কলেজ জীবনে পা দিয়েই স্বেচ্ছাসেবার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী বিভিন্ন সংগঠনের সাথে সরাসরি জড়িত হয়ে পড়েন। তার রাজনৈতিক কর্মক্ষতায় বর্তমানে সে জেলা জিয়া মঞ্চের সহ-সভাপতি, উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের সদস্য, চন্দ্রকোনা ইউনিয়ন তারেক পরিষদের সাধারণ সম্পাদক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া সাম্যধারা চন্দ্রকোনা ইউনিয়ন কমিটির আহবায়ক, চন্দ্রকোনা বাজার কমিটির (বণিক সমিতি) সদস্য, জানকিপুর সার্বজনীন গোরস্তান ও ঈদগাহ মাঠের সাংগঠনিক সম্পাদক হিসেবে নিষ্ঠার সহিত দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে নিজেকে জড়িত করে সবার হৃদয়ে স্থান করে নিয়েছেন।

আলমগীরের দেয়া তথ্য মতে, সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয় থেকে এস.এস.সি, টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে এইচ.এস.সি, উপজেলা সদরের ডিগ্রী কলেজ থেকে বি.এস.এস এবং বৃহত্তর ময়মনসিংহের সর্ববৃহৎ ও পুরাতন ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজ থেকে সমাজ বিজ্ঞান বিষয়ে এম.এ ডিগ্রী অর্জন করেন। এরপরে কর্মজীবনে প্রবেশ করেন। দুই ভাই ও এক বোনের মধ্যে আলমগীর হোসেন দ্বিতীয়। সে ব্যক্তি জীবনে বিবাহিত ও দুই মেয়ে সন্তানের জনক।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উপর আস্থা-বিশ্বাস রেখে নির্বাচনী এলাকার জনগণের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন। তিনি নির্বাচিত হলে, ইউনিয়নের মধ্যে বিরাজমান সকল বৈষম্য দূরীকরণে সকলকে সাথে কাজ করবেচন। এক অপরের হাতে হাত রেখে মিলেমিশে সমাজ ও ইউনিয়নের উন্নয়নে কাজ করবেন বলে জানান চন্দ্রকোনা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন। সবার কাছে দোয়া ও ইউনিয়নবাসীর সমর্থন কামনা করেছেন তিনি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102