
রাফিউল ইসলাম, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতা শ্রীরামচন্দ্রের অবমাননা ও সারাদেশে মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে যশোরের ঝিকরগাছায় শনিবার (২০ জুন) সকালে কপোতাক্ষ ব্রীজ সংলগ্ন যশোর-বেনাপোল মহাসড়কে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ঝিকরগাছা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদের আয়োজনে বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের সংগঠনের সদস্যরা ও হিন্দু ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করে।
সমাবেশে অংশগ্রহণকারীরা ‘ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই ‘ সম্প্রীতির বাংলাদেশ গড়ো’; ‘বৈষম্য দূর করো, ধর্ম যার যার রাষ্ট্র সবার’; ‘সনাতনীর অধিকার রক্ষা করোআমরা কারও বিরুদ্ধে নই, আমরা চাই সকল ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত হোক। ধর্মীয় বিদ্বেষ ও বৈষম্যের অবসান ঘটিয়ে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের পরিবেশ গড়ে তুলতে হবে।’ধর্মীয় বিদ্বেষ ও বৈষম্যের অবসান ঘটিয়ে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের পরিবেশ গড়ে তুলতে হবে সহ বিভিন্ন স্লোগান দেয় অংশগ্রহণকারীরা।