বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

জামালগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে
৩৩৩

মো. শাহীন আলম, নিজস্ব প্রতিবেদক::

সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. কামাল, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আহাদ, প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের জামালগঞ্জ সংবাদদাতা মো. শাহীন আলম, সাধারণ সম্পাদক ও দৈনিক যুগ-যুগান্তরের প্রতিনিধি মো. তাহের আহমেদ, সাংগঠনিক সম্পাদক নেহার দেবনাথ, প্রচার সম্পাদক ছাদিকুর রহমান স্বাধীন খান, কার্যনির্বাহী সদস্য পারভেজ মোশারফ, সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ ও খন্দকার শহীদুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকরা।

মতবিনিময়কালে সাংবাদিকরা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভূমি অফিস, উপজেলা পরিষদ ও বিভিন্ন সরকারি দপ্তরের সেবার মানোন্নয়ন, দুর্নীতি, অনিয়ম ও দালালচক্র প্রতিরোধে প্রশাসনের উদ্যোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের উন্নয়ন পরিকল্পনা, জলাবদ্ধতা নিরসন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। পাশাপাশি মাদক প্রতিরোধসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এ সময় সাংবাদিকরা স্থানীয় সমস্যা সমাধানে গণমাধ্যম ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং নবাগত ইউএনওকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। একই সঙ্গে উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।

সভা শেষে জামালগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও শিল্পী রাণী মোদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102