শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নকলায় সাড়ে ১০ হাজার পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি নকলায় হেলথকেয়ার সেন্টারের পক্ষথেকে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন ঝিকরগাছায় বিজ্ঞান স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক প্রয়াত ধামাইল শিল্পী সৃষ্টি চৌধুরীর পুণ্যস্মরণে বৈষ্ণব সেবা, শ্রীমদ্ভাগবত পাঠ ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত শেরপুরে সংঘবদ্ধ হামলার স্বীকার সাইফ মারা গেছেন! বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরে আলোচনা ও পরিকল্পনা সভা হাওরকন্যা ইমার জয়যাত্রা: দেশের পতাকা বুকে নিয়ে একের পর এক আন্তর্জাতিক মঞ্চে জেলার শ্রেষ্ঠ নকলার ইউএনওকে বিভিন্ন মহলের পক্ষে ফুলেল শুভেচ্ছা

নকলায় হেলথকেয়ার সেন্টারের পক্ষথেকে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
১১

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলার গনপদ্দী এলাকায় অবস্থিত আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করার পাশাপাশি বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার হেলথকেয়ার সেন্টার প্রাঙ্গনে ব্যবস্থাপক শরিফুল ইসলামের নেতৃত্বে গাছ রোপন ও তার তত্বাবধানে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে একটি করে গাছের চারা বিতরণ করা হয়। এসময় আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারে কর্মরত চিকিৎসক, নার্স ও সুবিধাভোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শরিফুল ইসলাম জানান, জাতীয় সংসদের চলতি ৫ বছরে প্রধান মন্ত্রীর নির্দেশে দেশব্যাপি ২৫ কোটি গাছের চারা রোপন করা হবে। তারাও এই ৫ বছরে অন্তত ২৫শ’ গাছের চারা রোপন ও বিতরণ করবেন। তিনি বলেন ‘সুস্থভাবে মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়ানো প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনার উপর সুনজর বাড়াতে হবে। বিশেষ করে পতিত জমিতে, বাড়ির আশেপাশে, হাট-বাজারে, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠা প্রাঙ্গনসহ সুবিধাজনক স্থানে বৃক্ষরোপনের প্রতি জোর দিতে হবে। আজকে রোপন করা প্রতিটি গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি প্রাণিকুলের আশ্রয়স্থল সৃষ্টিতে, মাটির উর্বরতা বৃদ্ধি করতে ও পরিবেশ দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি জানান, দীর্ঘদিন ধরে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন তারা। পরিবেশের ভারসাম্য রক্ষায় সকল স্বেচ্ছাসেবী সংগঠন বা সংস্থাসহ দাতা সংস্থা ও ব্যক্তি পর্যায়ে নিজ নিজ জায়গা থেকে পৃথিবীর ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচির সামনের সাড়িতে আসার আহবান জানান শরিফুল ইসলাম।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102