সোমবার, ০১ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদুল আযহার তৃতীয় দিনেও ব্রিটিশ চান্দশির কাপন ট্রাস্ট ইউ কের পক্ষ থেকে কোরবানি মাংস বিতরণ সম্পন্ন। বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময়। শাহেদ আলী’র ‘জীবনকথা’: একটি পর্যালোচনা দরগাপাশা ইউনিয়ন যুবদল’র সভাপতি ছালিক আহমদ’র ঈদ বার্তা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক জীবন: আওরাবুনিয়াবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন শামসুল হক সুমন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা ঈদুল আজহা উপলক্ষে জামালগঞ্জে পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ সভা ঈদের বাস্তবতা ও আমাদের চরিত্র নকলায় উপজেলা এনজিও কমিটির মাসিক সমন্বয় সভা নকলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

ঈদুল আজহা উপলক্ষে জামালগঞ্জে পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ সভা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে
৯৭

মো. শাহীন আলম, নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা-এ পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ এবং সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত লবণের সঠিক ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) বিকাল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএ
কামরুল ইসলাম।
সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শামসুল হক (ভেটেরিনারি সার্জন), উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমির ফখরুল চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ইফা হাবিবুর রহমান, সুনামগঞ্জ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক হাসান আল মাসুম, শেরমস্তপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আব্দুল কাদির, সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ ও ব্যবসায়ী মো. নিজাম উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের (এমসি) ইফা সিরাজুল ইসলাম, জামালগঞ্জ প্রেসক্লাব-এর সভাপতি মো. শাহীন আলম, আব্দুল আওয়াল ইফা, নয়াহালট মাদ্রাসার মুহতামিম মাওলানা দেলাওয়ার, কামধরপুর মাদ্রাসার মুহতামিম মো. জামাল উদ্দিন, চানপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আজহারুল ইসলাম, মো. আমির হোসেন, মাওলানা ফরিদ আহমদ, ইমন ফরাজী ও বাদল রবি দাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা বলেন, কোরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পদ্ধতি অনুসরণ এবং চামড়া সংরক্ষণে যথাযথ নিয়ম মেনে সরকার প্রদত্ত লবণ ব্যবহার করলে চামড়ার গুণগত মান বজায় থাকবে এবং অর্থনৈতিক ক্ষতি কমবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102