সোমবার, ০১ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদুল আযহার তৃতীয় দিনেও ব্রিটিশ চান্দশির কাপন ট্রাস্ট ইউ কের পক্ষ থেকে কোরবানি মাংস বিতরণ সম্পন্ন। বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময়। শাহেদ আলী’র ‘জীবনকথা’: একটি পর্যালোচনা দরগাপাশা ইউনিয়ন যুবদল’র সভাপতি ছালিক আহমদ’র ঈদ বার্তা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক জীবন: আওরাবুনিয়াবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন শামসুল হক সুমন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা ঈদুল আজহা উপলক্ষে জামালগঞ্জে পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ সভা ঈদের বাস্তবতা ও আমাদের চরিত্র নকলায় উপজেলা এনজিও কমিটির মাসিক সমন্বয় সভা নকলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

নকলায় উপজেলা এনজিও কমিটির মাসিক সমন্বয় সভা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে
৫৩

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় উপজেলা এনজিও কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, ব্র্যাক ডিস্ট্রিক কো-অর্ডিনেটর ফারহানা শিল্পী, হিউম্যান এইড এন্ড চ্যারিটি’র জেলা সমন্বয়কারী আব্দুল আওয়াল, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের (৩য় পর্যায়) উপজেলা সমন্বয়কারী হুমায়ুন কবির, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এসোসিয়েশন (আইডিএ)-এর নির্বাহী পরিচালক লূৎফর রহমান, নকলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্রাম হোসেন, আব্দুল করিম সরকার হেলথ সেন্টারের ব্যবস্থাপক শরিফুল ইসলাম, ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. নাজমুস সাকিব, আসপাডা’র শাখা ব্যবস্থাপক তৌফিকুল হক মীর, স্বাবলম্বী উন্নয়ন সমিতির উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তার ও মাটি’র এরিয়া কো-অর্ডিনেটর মাহবুব রহমান প্রমুখ।

বক্তারা দেশ ও জাতির উন্নয়নে নিজ নিজ এনজিও ও সংগঠন বা সংস্থা পরিচালনার ক্ষেত্রে উদ্বুদ্ধ সমস্যা এবং এর সমাধান বিষয়ক বিস্তারিত আলোচনা করেন। এছাড়া সরকারের সকল কর্মকান্ডে পারস্পারিক সহযোগিতা করা, বিভিন্ন বৈষম্য দূরীকরণ, মাদক ও বাল্য বিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবেলায় করণীয়, সামর্থ্য মোতাবেক প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো, অসহায়দের সহায়তা প্রদান, মানবিক কাজে প্রাপ্যতার ভিত্তিতে সমবন্টন নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে মতামত প্রদানমূলক আলোচনা করা হয়।

এসময় সরকার কর্তৃক নিবন্ধিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সমিতি বা সংস্থা, বিভিন্ন এনজিও’র প্রতিনিধিসহ উপজেলা এনজিও সমন্বয় কমিটির সদস্যগন, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102