সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদুল আযহার তৃতীয় দিনেও ব্রিটিশ চান্দশির কাপন ট্রাস্ট ইউ কের পক্ষ থেকে কোরবানি মাংস বিতরণ সম্পন্ন। বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময়। শাহেদ আলী’র ‘জীবনকথা’: একটি পর্যালোচনা দরগাপাশা ইউনিয়ন যুবদল’র সভাপতি ছালিক আহমদ’র ঈদ বার্তা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক জীবন: আওরাবুনিয়াবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন শামসুল হক সুমন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা ঈদুল আজহা উপলক্ষে জামালগঞ্জে পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ সভা ঈদের বাস্তবতা ও আমাদের চরিত্র নকলায় উপজেলা এনজিও কমিটির মাসিক সমন্বয় সভা নকলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

ঈদুল আযহা উপলক্ষে নকলার ১৭ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফ’র চাল

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ২০ মে, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে
৫৩

নকলা (শেরপুর) প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে শেরপুরের নকলায় ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ)-এর কার্ডধারী ১৭ হাজার ৩১টি দুঃস্থ, অতিদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

নকলা পৌরসভার ৩ হাজার ৮৫টি পরিবার এবং উপজেলার ৯টি ইউনিয়নের মোট ১৩ হাজার ৯৪৬টি পরিবারকে এই কর্মসূচীর আওতায় আনা হয়েছে। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলায় মোট ১ লাখ ৭০ হাজার ৩১০ কেজি চাল বিতরণ করা হবে।

এর অংশ হিসেবে মঙ্গলবার সকালে উপজেলার পাঠাকাটা ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন শামীম, সংসদ সদস্যের প্রতিনিধি কোটেরচর জোনাবালী চৌধুরী দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী শিফাকুর রহমান, ইউনিয়ন উদ্যোক্তা (ইউডিসি) মো. সেলিম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্যগণ, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ গ্রাম পুলিশ ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন শামীম জানান, উপজেলার গনপদ্দী ইউনিয়নের সুবিধাভোগী ১,৮৭০টি পরিবার, নকলা ইউনিয়নের ১,৪২০ পরিবার, উরফা ইউনিয়নের ১,৭৬৪টি পরিবার, গৌড়দ্বার ইউনিয়নের ৮৪৪ পরিবার, বানেশ্বরদী ইউনিয়নের ১,২৬৮টি পরিবার, পাঠাকাটা ইউনিয়নের ১,৬৬৩ পরিবার, টালকী ইউনিয়নের ১,৩৪০টি পরিবার, চরঅষ্টধর ইউনিয়নের ১,৭৬০টি পরিবার ও চন্দ্রকোনা ইউনিয়নের ২,০১৭টি পরিবারের মাঝে এবং পৌরসভার ৩,০৮৫টি সুবিধাভোগী প্রতি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ কাজ চলছে। তিনি আরো জানান, বিতরণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি বিতরণ কেন্দ্রের জন্য প্রশাসনের পক্ষ থেকে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে কমপক্ষে দুই জন করে তদারক সহায়তাকারী নিয়োগ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102