মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
#মৃত্যুর পাগলামী দৌড়# প্রধানমন্ত্রী আন্তরিকভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দালাল’ আখ্যার প্রতিবাদে শান্তিগঞ্জে ফারিয়ার মানববন্ধন নতুন কুঁড়ি স্পোর্টস অনুর্ধ্ব-১৪ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা। স্বামীর স্বীকৃতির দাবিতে অনশনরত জান্নাতীর পাশে কাঁঠালিয়া নাগরিক ফোরাম; শুকনা খাবার সহায়তা নারী শিক্ষায় নারী শিক্ষক: কওমি মাদ্রাসার প্রেক্ষাপট ও প্রাসঙ্গিকতা শিশু সুরক্ষায় এখনই কঠোর ব্যবস্থা প্রয়োজন শান্তিগঞ্জে সরকারিভাবে বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন ধর্মপাশায় ছুটি ছাড়াই বিদ্যালয়ে ৬দিন অনুপস্থিতি, পাঠদানে ব্যাহত যুক্তরাজ্যের ব্রিটেনে স্থানীয় নির্বাচনে কাউন্সির পদপ্রার্থী শান্তিগঞ্জের আবদুল রব

স্বামীর স্বীকৃতির দাবিতে অনশনরত জান্নাতীর পাশে কাঁঠালিয়া নাগরিক ফোরাম; শুকনা খাবার সহায়তা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে
৮২

কাঁঠালিয়া প্রতিনিধিঃ

কাঁঠালিয়া স্বামীর অধিকার ও স্বীকৃতির দাবিতে ঝালকাঠির কাঁঠালিয়ায় অনশনরত কুড়িগ্রামের তরুণী জান্নাতী আক্তারের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘কাঁঠালিয়া নাগরিক ফোরাম’। সংগঠনের পক্ষ থেকে ভুক্তভোগী ওই তরুণীকে মানবিক সহায়তা হিসেবে শুকনা খাবার প্রদান করা হয়েছে।
​জানা গেছে, উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামের বাঁশবাড়ির পাশের মোল্লা বাড়িতে আজকে ধরে অনশন চালিয়ে যাচ্ছেন কুড়িগ্রামের মেয়ে জান্নাতী আক্তার। তার দাবি, ওই বাড়ির যুবকের সাথে তার বিয়ে হলেও বর্তমানে স্বামী ও তার পরিবার তাকে স্বীকৃতি দিচ্ছে না। এমতাবস্থায় কোনো উপায় না পেয়ে দূর থেকে এসে স্বামীর বাড়ির আঙিনায় অনশন শুরু করেন তিনি।
​খবর পেয়ে ‘কাঁঠালিয়া নাগরিক ফোরাম’ এর প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীর খোঁজখবর নেন। ফোরামের নেতৃবৃন্দ জানান, মানবিক দিক বিবেচনায় তারা জান্নাতীর পাশে দাঁড়িয়েছেন এবং আপাতত তার খাওয়ার জন্য শুকনা খাবারের ব্যবস্থা করেছেন।
​অনশনরত জান্নাতী আক্তার অত্যন্ত আবেগাপ্লুত কণ্ঠে জানান, “আমি এখানে নিজের অধিকার আদায় করতে এসেছি। আমাকে যদি স্বামীর স্বীকৃতি দিয়ে ঘরে তুলে নেওয়া না হয়, তবে আমার সামনে আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।”
​এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই তরুণীর অনশনকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বিষয়টি সুষ্ঠু ও আইনি সমাধানের দাবি জানিয়েছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
​কাঁঠালিয়া নাগরিক ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই তরুণীর অধিকার আদায়ের বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং তাকে সামাজিক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102