মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
#মৃত্যুর পাগলামী দৌড়# প্রধানমন্ত্রী আন্তরিকভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দালাল’ আখ্যার প্রতিবাদে শান্তিগঞ্জে ফারিয়ার মানববন্ধন নতুন কুঁড়ি স্পোর্টস অনুর্ধ্ব-১৪ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা। স্বামীর স্বীকৃতির দাবিতে অনশনরত জান্নাতীর পাশে কাঁঠালিয়া নাগরিক ফোরাম; শুকনা খাবার সহায়তা নারী শিক্ষায় নারী শিক্ষক: কওমি মাদ্রাসার প্রেক্ষাপট ও প্রাসঙ্গিকতা শিশু সুরক্ষায় এখনই কঠোর ব্যবস্থা প্রয়োজন শান্তিগঞ্জে সরকারিভাবে বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন ধর্মপাশায় ছুটি ছাড়াই বিদ্যালয়ে ৬দিন অনুপস্থিতি, পাঠদানে ব্যাহত যুক্তরাজ্যের ব্রিটেনে স্থানীয় নির্বাচনে কাউন্সির পদপ্রার্থী শান্তিগঞ্জের আবদুল রব

ধর্মপাশায় ছুটি ছাড়াই বিদ্যালয়ে ৬দিন অনুপস্থিতি, পাঠদানে ব্যাহত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ৩ মে, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে
৭১

নিজস্ব প্রতিবেদক::

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক ছুটি ছাড়াই বিদ্যালয়ে ৬দিন অনুপস্থিত থাকায় ছাত্র অবিভাবকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

জানা যায়, সহকারী শিক্ষক অলি গত শনিবার (২৫ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পর্যন্ত টানা ৬ দিন বিদ্যালয়ে অনুউপস্থিত থাকায় বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ও শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান চরমভাবে ব্যাহত হয়েছে। এমন কাণ্ডে, স্বচ্ছ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয় অভিভাবক ও সচেতন মহল। এছাড়াও ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আছে, দেরি করে স্কুলে আসা ও সময়ে আগেই স্কুল ত্যাগের।

তবে সহকারী শিক্ষক অলির দাবি, বিদ্যালয়ের প্রধান শিক্ষককের কাছ থেকে ৩ দিনের ছুটি নেওয়া হয়েছিল। এর বাহিরে আরো ৩ দিন অতিবাহিত হয়েছে চিকিৎসার জন্য, তা উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে সমন্বয় করা হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, লিখিতভাবে ছুটি নেওয়ার বিধান থাকলেও ওই শিক্ষক
প্রথমে মুঠোফোনে ৩ দিন ছুটির কথা জানান। পরবর্তীতে আরও ৩ দিন অতিবাহিত হলেও তিনি বিদ্যালয়ে আসেননি। বিষয়টি স্যারকে (উপজেলা শিক্ষা কর্মকর্তা) জানানো হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ বলেন, উক্ত ছুটির বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। এর আগেও অনুপস্থিতি নিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগের তদন্ত হয়েছে। বিনা অনুমতিতে এই ধরনের অনুপস্থিতি বিভাগীয় শৃঙ্খলার পরিপন্থী। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102