বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

নকলায় ১০৪৯৭ পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে
২৪৮

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার দরিদ্র ও সল্প আয়ের ১০ হাজার ৪৯৭টি পরিবারের মাঝে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ন্যায্যমূল্যের পণ্য বিক্রি শুরু হয়েছে। এ কার্যক্রম ২৮ এপ্রিল পর্যন্ত চলবে।

বিতরণের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে উপজেলার বানেশ্বরদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ন্যায্যমূল্যের পণ্য ক্রয়ের স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ৯৪২টি পরিবারের মাঝে দিনব্যাপি টিসিবি’র পণ্য বিক্রি করা হয়।

এসময় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ডিলার মো. শহিদ মিয়া, তদারককারী কর্মকর্তা ও উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা নাজমুন নাহার, ৫নং বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হামিদ, গ্রামপুলিশ মো. মুক্তার হোসেন, আব্দুল গফুর, মো. রূপচাঁন, ছাইদুল ইসলাম ও মাহবুর রহমানসহ ইউপি সদস্যগন, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী পরিবারের অগণিত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

টিসিবি ডিলার মো. শহিদ মিয়া জানান, বরাদ্দকৃত টিসিবি পণ্যের প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, যার বিক্রয় মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা; ২ লিটার সয়াবিন তেল, যার মূল্য ধরা হয়েছে ২০০ টাকা; ২ কেজি মসুর ডাল, যার মূল্য ধরা হয়েছে ১২০ টাকা ও ১ কেজি চিনির বিক্রয় মূল্য ধরা হয়েছে ৭০ টাকা। এ হিসেব মতে সুবিধাভোগী প্রতি পরিবারকে ৫৪০ টাকার বিনিময়ে টিসিবি পণ্যের একটি করে প্যাকেজ ক্রয় করতে হয়েছে। তিনি বলেন, ‘ন্যায্যমূল্যে নিত্যপণ্য ক্রয় করতে পেরে দরিদ্র ও সল্প আয়ের পরিবারের লোকজন খুশি।’

১৫ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) পণ্য চাহিদার তালিকা সূত্রে জানা গেছে, চলতি মাসে উপজেলার মোট ১০ হাজার ৪৯৭টি পরিবারকে ন্যায্যমূল্যে টিসিবি পণ্য ক্রয়ের সুবিধাভোগীর আওতায় আনা হয়েছে। এরমধ্যে, পৌরসভার ২,৭৭৭টি পরিবারের মাঝে ২২ ও ২৩ এপ্রিল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বিক্রি করা হয়। ১নং গণপদ্দী ইউনিয়নের ৯৬৯টি পরিবারের মাঝে ২৬ এপ্রিল বারইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও ২নং নকলা ইউনিয়নের ৭৩০টি পরিবারের মাঝে ২৮ এপ্রিল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পণ্য বিক্রি করা হবে। ৩নং উরফা ইউনিয়নের ১,০০৬টি পরিবারের মাঝে ২৬ এপ্রিল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে, ৪নং গৌড়দ্বার ইউনিয়নের ৬০৫টি পরিবারের মাঝে ২৮ গৌড়দ্বার উচ্চ বিদ্যালয় মাঠে বিক্রি করা হবে। ৫নং বানেশ্বর্দী ইউনিয়নের ৯৪২টি পরিবারের মাঝে ২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে, ৬নং পাঠাকাটা ইউনিয়নের ৭১৩টি পরিবারের মাঝে ২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে, টালকী ইউনিয়নের ৯২৬টি পরিবারের মাঝে ২৬ এপ্রিল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে, ৮নং চরঅষ্টধর ইউনিয়নের ৯৪৭টি পরিবারের মাঝে ২৬ এপ্রিল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ও ৯নং চন্দ্রকোনা ইউনিয়নের ৮৮২টি পরিবারের মাঝে ২৮ এপ্রিল সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ন্যায্যমূল্যে টিসিবি পণ্য বিক্রি করার কথা রয়েছে। তবে এসব তারিখ চালের ডিও তৈরি করতে সম্ভাব্য তারিখ হিসেবে দেওয়া হয়। অন্যান্য পণ্য প্রাপ্তি সাপেক্ষে সুবিধাজনক দিন তারিখে ডিলারগন পণ্য বিক্রি করেন বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন শামীমসহ সংশ্লিষ্ট অনেকে জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102