মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মামলাবাজ ঘুষখোরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। সুনামগঞ্জে বজ্রপাতের তাণ্ডব: ২ জনের মৃত্যু, শান্তিগঞ্জে আহত ৩ শান্তিগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ একদিনের দাওরাই সফর রাজাপুর-কাঠালিয়ার রাজনীতির অগ্নিপুরুষ: রাজপথ থেকে গণমানুষের হৃদয়ে হাবিবুর রহমান সেলিম রেজা নকলায় ১০৪৯৭ পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি সুনামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা বিশ্ব ল্যাবরেটরি দিবসে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অবহিতকরণ সভা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে
৭৭

শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আনছার উদ্দিন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অবহিতকরণ সভায় আবাসিক মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু হাম-রুবেলা রোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, হাম একটি ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ, যা হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এ রোগ থেকে সুরক্ষিত থাকতে সচেতনতা ও সতর্কতা অত্যন্ত জরুরি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান জানান, উপজেলার ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। তিন সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইনের প্রথম দুই সপ্তাহ কমিউনিটি পর্যায়ে এবং শেষ সপ্তাহে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরও জানান, কমিউনিটি পর্যায়ে ২১ হাজার ১০৩ জন এবং প্রাক-প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ৫৯৬ জন শিশুকে এ টিকার আওতায় আনা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ফাতেমা বেগম, ডা. মো. জহিন হাসান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি উল্লাহ, ইপিআই ইনচার্জ জ্যোতিময় তালুকদার, স্যানিটারি ইন্সপেক্টর মো. শহীদুল্লাহ, এইচআই ইনচার্জ মল্লিকা দাস, নার্সিং সুপারভাইজার সুজন দেবনাথ, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. মিজানুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102