বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক নকলায় বিএডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ নকলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো রাব্বি জামালগঞ্জে বিদায়ী এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা নেত্রকোণায় ৭৫টি ভারতীয় কম্বল জব্দ, চোরাচালান মামলায় দুই যুবক গ্রেপ্তার

দৈনিক ‘চলার পথে’র সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুইয়া ফেরদৌস আর নেই

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে
১৪৫

সামজাদ জসি, ব্যুরো চিফ:

ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে প্রকাশিত দৈনিক চলার পথে’র প্রকাশক ও সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান ভুইয়া ফেরদৌস আমাদের মাঝে আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বুধবার (০১ এপ্রিল) বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোহাম্মদপুর হাজীবাড়ী কোরআানীয়া হাফিজিয়া মাদ্রাসার মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক করবস্হানে চিরনিদ্রায় শায়িত হন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ।
মোস্তাফিজুর রহমান ভুইয়া ফেরদৌস ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকতা অঙ্গনে স্বনামধন্য ব্যক্তিত্ব ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সহিত দায়িত্বশীলতার সঙ্গে সংবাদপত্র প্রকাশনা ও সম্পাদনার কাজ করে গেছেন। তার নেতৃত্বে দৈনিক চলার পথে স্থানীয় সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং পাঠকমহলে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি হিসেবে তিনি সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক সমাজ, সুধীজন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তাকে একজন সৎ, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে স্মরণ করছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102