বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

বিশ্বম্ভরপুরে মাধ্যমিক পর্যায়ে মেয়েদের ঝড়ে পড়া রোধ করতে সভা অনুষ্ঠিত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে
২৪৬

সোহেল আহমদ সাজু , বিশ্বম্ভরপুর,সুনামগঞ্জ:

বিশ্বম্ভরপুর উপজেলায় মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা লাভের জন্য সমমনা সংস্থা এবং সুশীল সমাজ ও প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে,এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা) র “এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক ৭ প্রকল্পর ” আয়োজনে সভায় সভাপতির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার, আবদুল মতিন খান। সভা সঞ্চালনায় বক্তব্য রাখেন
মোঃ ফজলুল করিম, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার, ইরা,সুনামগঞ্জ। এ সময় মেয়েদের মাধ্যমিক শিক্ষায় সমাজের প্রধান বাঁধাগুলো নিয়ে আলোচনা এবং করণীয় ও উত্তরণের জন্য কর্মপরিকল্পনা তৈরির মাধ্যমে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় ঝড়ে পরারোধ করার জন্য স্ব-স্ব জাগায় থেকে আর্থিক সহায়তার উদ্যােগ গ্রহনে অঙ্গীকার বদ্ধ হন এবং উপজেলা নির্বাহী অফিসার বলেন যে, বিশ্বম্ভরপুর উপজেলার প্রতিটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থেকে১০ – ১৫ জন মেধাবী ও দরিদ্র ছাএীদের তালিকা করে উপজেলা পরিষদে জমা দেওয়ার জন্য আহবান জানান। তার সাথে শিক্ষক গনকে দায়িত্ব নেওয়ার জন্যও পরামর্শ দেন। সভা বাস্তবায়নে সহযোগিতায়, এফ এফ, নিলুফা ইয়াসমিন ও ফারজানা জান্নাত।

এছাড়াও বক্তব্য রাখেন দৈনিক মানবজমিন বিশ্বম্ভরপুর উপজেলা প্রতিনিধি সোহেল আহমদ সাজু, পলাশ উচ্চ বিদ্যাল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক আবুল কাসেম, মানব সবক ও সমাজ কর্মী নুরে আলম সাগর, চিনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম আকিকুল ইসলাম বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ শাহ আলম প্রমুখ।

উপজেলার প্রতিটি শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে লেখাপড়া করে নিজেকে প্রতিষ্ঠিত নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে সামাজিক বৃত্তবান ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102