বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

নকলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে
২৯৮

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় ঐতিহ্যবাহী নকলা প্রেসক্লাব-এর উদ্যোগে ইসলামিক আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নকলা পৌরসভার বাইপাস মোড়ের এক রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি দৈনিক আলোকিত বাংলাদেশ ও দ্যা ডেইলী ট্রাইব্যুনালের জেলা প্রতিনিধি মো. মোশারফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রেসক্লাবের সাংবাদিকরা অংশ নেন।

ইফতারের আগে ইসলামিক আলোচনার মাধ্যমে রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরা হয়। এরপর সকল শহীদদের আত্মার মাগফিরাত, মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ইসলামিক স্কলার হাফেজ দৈনিক জবাবদিহির প্রতিনিধি মাহদি হাসান রাফসান।

অনুষ্ঠানে স্বশরীরে অংশ গ্রহন করেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এশিয়ান টিভি ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক কালবেলার প্রতিনিধি মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমাদের প্রতিদিনের প্রতিনিধি দেলোয়ার হোসেন ও দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের প্রতিনিধি নাসির উদ্দিন, দৈনিক যায়যায়দিন ও দ্যা ডেইলী অভজারবারের প্রতিনিধি শফিউল আলম লাভলু, সাংগঠনিক সম্পাদক দৈনিক অধিকরণের প্রতিনিধি ফজলে রাব্বী রাজন, দপ্তর সম্পাদক দৈনিক রূপালী বাংলাদেশ ও দ্যা ডেইলী মুসলীম টাইমসের প্রতিনিধি সেলিম রেজা, সাহিত্য সম্পাদক দৈনিক কলিকালের নির্বাহী সম্পাদক মাজহারুল ইসলাম লালন, কোষাধ্যক্ষ দৈনিক আমার সংবাদ ও দ্যা ডেইলী পোস্টের প্রতিনিধি আব্দুল্লাহ আল-আমিন, প্রচার সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদ ও দ্যা ডেইলী কান্ট্রি টুডের প্রতিনিধি নাহিদুল ইসলাম রিজন, কার্যকরী সদস্য দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোহাম্মদ তৌহিদুজ্জামান কিবরিয়া, দৈনিক সংগ্রামের প্রতিনিধি রেজাউল হাসান সাফিত, দৈনিক দেশ বুলেটিন ও দৈনিক দেশ দেশান্তরের প্রতিনিধি মোশাররফ হোসেন শ্যামল, সাপ্তাহিক মুক্ত বাংলার প্রতিনিধি সুজন মিয়া; সদস্য দৈনিক এশিয়া বাণী ও দ্যা ডেইলী ফিনেনসিয়াল পোস্টের প্রতিনিধি হাসান মিয়া, দ্যা ডেইলী নিউজ মেইলের প্রতিনিধি গোলাম আহমেদ লিমন, দৈনিক ইনকিলাব ও দ্যা ডেইলী ট্রাইব্যুনালের উপজেলা প্রতিনিধি হেলাল উদ্দিন বাবু, দৈনিক কলিকালের সম্পাদক তারেক আহসান, দৈনিক আজকের দর্পনের প্রতিনিধি জাহাঙ্গীর মো. আদেল; সহযোগী সদস্য তালশ বিডির প্রতিনিধি আয়েশা সিদ্দিকা লাকী, দৈনিক আজকের আলোকিত সকালের জেলা প্রতিনিধ জেসমিন জাহান দীপ্তি, দৈনিক চৌকসের প্রতিনিধি লিখন মিয়া, দৈনিক জাতীয় অর্থনীতির প্রতিনিধি আমানুল্লাহ আসিফ ও দৈনিক আজকের আলোকিত সকালের উপজেলা প্রতিনিধ মো. শহিদুল্লাহ।

এছাড়া জরুরি প্রয়োজনে উপজেলার বাহিরে অবস্থান করায় অনুষ্ঠানে ভার্চুয়ালী অংশগ্রহন করেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক আলোকিত প্রতিদিন ও দ্যা মরনিং গ্লোরির প্রতিনিধি নূর হোসেন, কল্যাণ তহবিল বিষয়ক সম্পাদক দৈনিক স্বাধীন সংবাদের প্রতিনিধি নাহিদুল ইসলাম, বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক অন্যধারার প্রতিনিধি আসাদুজ্জামান সৌরভ; সদস্য দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেসের প্রতিনিধি মোফাজ্জল হোসেন, দৈনিক জনতার প্রতিনিধি আশিকুর রহমান জুয়েল, দৈনিক পল্লী কণ্ঠ প্রতিদিনের প্রতিনিধি মমিনুল ইসলাম সুমন, দৈনিক কালাকালের প্রতিনিধি তৌহিদুর রহমান জুয়েল, চাষী সেবার সম্পাদক জিয়াউল হক জুয়েল, দৈনিক খবরের পাতার প্রতিনিধি সুমন আহমেদ ও দ্যা ডেইলী বাংলাদেশ এক্সপ্রেসের প্রতিনিধি মোহাম্মদ শীমানুর রহমান সুখন প্রমুখ।

আলোচনা সভা ও দোয়া শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন। এ সময় নকলা প্রেসক্লাবের সদস্যরা সমাজের উন্নয়ন ও সাংবাদিকতার নৈতিকতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সরকারের সকল উন্নয়ন ও সম্ভাবনা এবং কর্ম এলাকার অসঙ্গতি সমূহ নিজ নিজ গণমাধ্যমে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102