বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

শান্তিগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে
২৬৬

শান্তিগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি:

মূলধারা ও পেশাদার সাংবাদিকদের সংগঠন শান্তিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৪ মার্চ) শান্তিগঞ্জস্থ যেহীন আহমদ একাডেমী ফর হিউম্যান ডেভেলপমেন্ট এর হলরুমে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক।

ইফতারের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি উল্লাহ, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পল্লী বিদ্যুৎ-এর সাবেক চেয়ারম্যান ফরিদুর রহমান ফরিদ, উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ, সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসেন, সহ-সেক্রেটারি এডভোকেট আসাদুজ্জামান, শালিস ব্যক্তিত্ব মো. সেলিম মিয়া এবং ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা মতিউর রউফ চয়ন।

 

এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আলমগীর হেসেন, জয়কলস ইউপি বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিরাজ মিয়া, রনশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.ফয়জুল হক, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি ছাদিকুর রহমান আতিক, আলমগীর হোসাইন, যুগ্ম সম্পাদক খালেদ হাসান, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, প্রচার সম্পাদক ছাদিকুর রহমান ছালিক, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, কার্য নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম, আবিদ উদ্দিন, দিলিপ কুমার দাশ, শানুর আহমদ সুলতান, আহমেদ উসমান, ইমরানুল হাসান, ব্যবসায়ী আজিজ মিয়া, জিল্লুর রহমান জিলু সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দেশ ও বিদেশের সকল মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102