বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে
৩০৮

মো. শাহীন আলম, নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আয়াতুল্লাহ বেহেস্তি এবং জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী।

এসময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক ও আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহ্ মো. শাহজাহান, সদস্য শামসুজ্জামান ধন মিয়া, উপজেলার প্রবীণ সমাজকর্মী মো. আব্দুর রব।

এছাড়াও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ম্যানেজার মোকলেছুর রহমান খান, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শরিয়ত উল্লাহ, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক আবু আল রনি, মো. সহিবুর রহমান, সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ এবং জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আলমসহ বিভিন্ন পেশাজীবী, ঠিকাদার, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাস। এ সময় সমাজে সম্প্রীতি, উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত কর্মপরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

আলোচনা শেষে দেশ, জাতি ও এলাকার শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও আমন্ত্রিতরা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102