শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নকলায় ফায়ার সার্ভিস স্টেশনের স্থায়ী ভবন না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা জরুরি নকলায় সিজি সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা তৈরী সভা নকলায় সার বিতরণ ব্যবস্থাপনাসহ কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ইবতেদায়ী শিক্ষার্থীদের জন্যও চালু করা হোক মিড-ডে মিল শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা দাসপাড়ায় গভীর রাতে যুবদল নেতা জসিমের বাড়িতে সন্ত্রাসী হামলা নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দীপনা পুরষ্কার প্রদান ভূমি-সচেতন প্রজন্ম গড়তে পাঠ্যবইয়ে ভূমিশিক্ষা অন্তর্ভুক্তি এখন সময়ের অনিবার্য দাবি নকলায় সোমবার রাত থেকে নিখোঁজ ৮ম শ্রেণির শিক্ষার্থী সন্ধ্যা

আশ্রাফুল আলম মো. নুরুল হুদা রচিত ‘অনুভবের অলিন্দ’র পাঠ উন্মোচন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩৪৯ বার পড়া হয়েছে
৩৯৪

ডেস্ক নিউজ:

আশ্রাফুল আলম মো. নুরুল হুদার একক গ্রন্থ (নিবন্ধ) ‘অনুভবের অলিন্দ’র পাঠ উন্মোচন হয়েছে। ০৭ মার্চ,শনিবার বেলা ২ ঘটিকায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে আয়োজিত পাঠ উন্মোচন অনুষ্ঠানে বইটির লেখক আশ্রাফুল আলম মো. নুরুল হুদা’র সভাপতিত্বে দৈনিক সুনাম দিগন্ত পত্রিকার (অনলাইন) সম্পাদক রাহমান তৈয়বের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর পরিমল কান্তি দে।প্রধান আলোচকের বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেন এবং লেখক ও গবেষক সুখেন্দু সেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (দর্শন) বাহা উদ্দিন,ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) কবি ও সম্পাদক ফজলুল হক দোলন,দিগেন্দ্র বর্মন সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক (ইংরেজি)মো. মশিউর রহমান,সুনামগঞ্জ জেলা সমবায় কার্যালয়ের উপসকারী নিবন্ধক কবি ও লেখক মোহাম্মদ মাসুদ আহমদ,জাউয়া বাজার ডিগ্রি কলেজের প্রভাষক (বাংলা) দুলাল মিয়া,অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান,লেখক ও গবেষক মো.মোছায়েল আহমদ।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দিগেন্দ্র বর্মন সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক রাষ্ট্র (বিজ্ঞান) মনিরা আক্তার, কালি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুন নেছা লিলি,ভৈষভেড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজাউর রহমান,শিক্ষক ও সাংবাদিক মো. সুহেল আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন,অনুভবের অলিন্দ একটি ভালো মানের বই ।বইটির ভেতরের লেখার সাথে নামকরণ যথার্থ হয়েছে।এই বইটি বর্তমান প্রজন্মের একটি চমৎকার নির্দেশক।আমাদের বিশ্বাস বইটি পড়লে সবাই উপকৃত হবেন।

বইটির লেখক আশ্রাফুল আলম মো. নুরুল হুদা বলেন,এটি আমার প্রথম বই।ইহজাগতিক সার্বিক কল্যাণকর ভাবনা থেকে এই বইয়ের সৃষ্টি।চেষ্টা করেছি ভালো কিছু লেখার।বাকিটা পাঠকেরা মুল্যায়নের বিষয়।আশাবাদী পাঠক সমাজে সমাদৃত হবো ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেন রায়,মাওলানা আবু সাইদ,বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তোরাব,কবি একরামুল হক সেলিম,সাংবাদিক আল হেলাল,সাংবাদিক আবিদ উদ্দিন,সাংবাদিক দিলীপ কুমার দাস,সাংবাদিক মোহাম্মদ নুর,সাংবাদিক তানভীর,আদিল আরমান,মো. তকবীর হোসেন,আল আমিন,গীতিকার মাজহারুল ইসলাম,এস এম আতিকুর রহমান,মো. নুরুল মোত্তাকিন,নওরিন হক নিটোল,ইভান মনির,মাজহারুল হক পল্লব,মোবারক হোসেন,মো. মোহাইমিনুল হক পরাগ,হীরক দাস,মো. আব্দুল হক,মারুফ হক তামিম,মেছবাহুল হকসহ অনেকেই।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102