বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

নকলায় পৌর টোলের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে
২৮০

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় অটো রিক্সা, সিএনজি ও ভ্যানসহ বিভিন্ন যানবাহনের ওপর পৌর টোলের নামে কৌশলে চাঁদা আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পৌর শাখা। তাদের সাথে ঐকমত্য পোষন করেছেন সুসাশাসনের জন্য নাগরিক (সুজন) সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ছোট ও মাঝারি পরিবহণের সংগঠন ও সর্বস্তরের জনগণ। রবিবার বিকেলে নকলা শহরের ট্রাফিক মোড়ে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন অভি, যুগ্ম আহবায়ক নাহিদুল ইসলাম রিজন, যুুবদলনেতা তারেকুল হাসান, সুজন নকলা উপজেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম, মানব কল্যাণ ফাউন্ডেশনের সদ্যসাবেক সভাপতি আব্দুল্লাহ আল-আমিন, শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি কাওছার আজাদ অর্ণব, হাজী জালমামুদ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হৃদয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ রহমান ফাহিম প্রমুখ।

অল্প আয়ের ছোট ও মাঝারি পরিবহণ শ্রমিকের কাছে কৌশলে চাঁদা আদায় সংশ্লিষ্ট অভিযোগ তোলে বক্তারা বলেন, পৌরসভার নামে দীর্ঘদিন ধরে অটো রিক্সা, সিএনজি ও ভ্যানচালকদের কাছ থেকে টোলের নামে চাঁদা আদায় করা হচ্ছে। এতে নিম্নআয়ের লোকদের জীবন জীবীকায় ক্ষতিকর প্রভাব পড়ছে। যা আশেপাশের কোন পৌরসভাতে নেই। তাই অনতিবিলম্বে এই বেআইনি টোল আদায় বন্ধের দাবি জানান তারা। মানববন্ধনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকগন, ছোট ও মাঝারি পরিবহণ চালক ও শ্রমিকসহ ছাত্রদল নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102