মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের বাদাঘাট বাজারে মেইকার পরিবারের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন মামলাবাজ ঘুষখোরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। সুনামগঞ্জে বজ্রপাতের তাণ্ডব: ২ জনের মৃত্যু, শান্তিগঞ্জে আহত ৩ শান্তিগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ একদিনের দাওরাই সফর রাজাপুর-কাঠালিয়ার রাজনীতির অগ্নিপুরুষ: রাজপথ থেকে গণমানুষের হৃদয়ে হাবিবুর রহমান সেলিম রেজা নকলায় ১০৪৯৭ পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি সুনামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নকলায় গভীর শ্রদ্ধায় ভাষা শহিদদের স্মরণ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে
১৩৫

নকলা (শেরপুর) প্রতিনিধি:

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শহিদ ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। অমর একুশের প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিট) সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অমর একুশের প্রথম প্রহরে সর্বপ্রথম শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর পরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা কমান্ড কাউন্সিল, নকলা পৌরসভা ও নকলা থানাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা একে একে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

বৃদ্ধ থেকে যুবক, পৌঢ় থেকে শিশু, প্রগতিশীল সাহিত্যিক, সাংস্কৃতিককর্মী, রাজনীতিবিদ, সমাজকর্মীসহ সর্বস্তরের জনগণ পুস্পস্তবক অর্পণের মাধ্যমে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা জানান মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গ করা বীর সন্তানদের প্রতি। শহিদ মিনারে ফুল দিতে আসা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আনসার সদস্যসহ রোবার স্কাউটের সদস্যরা দায়িত্ব পালন করেন।

শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সবশেষে শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় উপস্থিত সকলকে সাথে নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102