বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, ক্ষোব্ধ এলাকাবাসী

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে
৩২২

মো: নুরুল হক শান্তিগঞ্জ (সুনামগঞ্জ ) প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা টু শান্তিগঞ্জ পর্যন্ত কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। সড়ক পাকাকরণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সড়কটি অল্প দিনেই নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসী।

উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, বহুল প্রত্যাশিত আস্তমা টু শান্তিগঞ্জ সড়কটি ২০২২ সালের অনুমোদন হয়৷ কাজটি পায় মেসার্স আতিকুর রহমান এন্টারপ্রাইজ। ২ কোটি ১৪ লক্ষ ১৮ হাজার টাকা ব্যয়ে সড়কটি এক বছর মেয়াদে শেষ করার কথা থাকলেও এখনো শেষ হয়নি৷ এক দফা মেয়াদ বাড়িয়েও এখন পর্যন্ত কাজের কোন গতি নেই৷ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ তারা নিম্নমানের নির্মাণ সামগ্রি দিয়ে সড়ক নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে৷

সরেজমিন দেখা যায়, সড়কটি নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট, বালু, খোয়াসহ অন্যান্য সামগ্রী। সড়কটির এজিংয়ের দুপাশে শিডিউল অনুযায়ী মাটি ব্যবহার করা হচ্ছে না। এতে অল্প বৃষ্টি হলেই নির্মাণাধীন সড়কটি ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আস্তমা গ্রামের  বাসিন্দা মাহমুদুর রহমান তারেক বলেন, এই রাস্তাটি আমাদের স্বপ্নের রাস্তা৷ এই রাস্তায় নিম্নমানের ইট, সিমেন্ট ও  কাঁদা মিশ্রিত বালু ব্যবহার করা হচ্ছে তাতে রাস্তাটি বেশি দিন টিকবে না। আমরা চাই আমাদের কাঙ্ক্ষিত রাস্তাটি ভালোভাবে কাজ করা হোক।

আরেক বাসিন্দা বলেন, রাস্তার কাজ পুরাই দুই নাম্বারি হচ্ছে। ঠিকাদার যেমনে ইচ্ছা তেমনে কাজ করে যাচ্ছে৷ আমরা বারবার বাঁধা দিলেও তারা শুনছে না৷ এভাবে কাজ করার চেয়েতো না করাই ভালো৷ আমরা চাই কাজটা সঠিকভাবে হোক।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আতিকুর রহমান এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আতিকুর রহমান সড়কটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়ে বলেন, এ বিষয়ে আমি জানিনা খোঁজ নিয়ে দেখছি৷

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম বলেন, সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি আমি শুনার সাথেসাথে সেখানে গিয়ে কাজের সাইট থেকে নিম্নমানের মালামাল সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছি৷ ভালো মানের সামগ্রী দিয়ে কাজ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102