বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

শান্তিগঞ্জে গ্রামবাসীর কবরস্থানের নামে সরকারি বরাদ্দ নিয়ে মালিকানাধীন জায়গায় মাটি ভরাটের অভিযোগ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২২১ বার পড়া হয়েছে
৩৩৩

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ ) প্রতিনিধি :

শান্তিগঞ্জে গ্রামবাসীর কবরস্থানে মাটি ভরাটের অভিযোগ পাওয়া গেছে। বিগত ৪ জানুয়ারি ২০২৬ ইং  তারিখে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের আমরিয়া গ্রামের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আরব আলীর ছেলে আব্দুল হান্নান সহ একাধিক ব্যাক্তি একই ওয়ার্ডের ইউপি সদস্য ফয়জুর রহমানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ২০২৫-২০২৬ ইং অর্থ বছরে উপজেলা প্রশাসন কর্তৃক আমড়িয়া গ্রামের ০২ নং ওয়ার্ড সদস্য ফয়জুর রহমান আমড়িয়া গ্রামের মসজিদের উত্তর পাশে গ্রামবাসীর কবরস্থানে মাটি ভরাটের নামে দুই লক্ষ টাকা বরাদ্দ নিয়েছেন। কিন্তু উক্ত স্থানে গ্রামের গ্রামবাসীর কোন কবরস্থান নাই অথবা কবরস্থানের নামে কোন জায়গা নাই।

উক্ত বরাদ্দ পেয়ে তিনি ভিন্ন লোকের মালিকানাধীন জায়গায় মাটি ভরাট করছেন। যে জায়গায় গ্রামবাসীর কোন কবরস্থান নাই। গ্রামবাসীর কবরস্থানের নামে বরাদ্দ নিয়ে মালিকানাধীন জায়গায় মাটি ভরাট করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং সরেজমিন তদন্ত সাপেক্ষে  আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবী জানান অভিযোগকারীরা।

এ ব্যাপারে ইউপি সদস্য ফয়জুর রহমান বলেন, আমার উপর আনিত অভিযোগ মিথ্যা। এখানে যে জায়গায় মাট ভরাট করা হয়েছে সেখানে আমাদের গ্রামের ১৭ টি পরিবারের লোকজনের পারিবারিক কবরস্থান রয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান বলেন, অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102