
নকলা (শেরপুর) প্রতিনিধি :
রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের মাসব্যাপি কম্বল বিতরণ কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নকলায় অর্ধশতাধিক শীতার্ত নর-নারীর মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে পৌরসভার গড়েরগাঁও মোড়ের সাব্বির একাডেমীর মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের সহায়তায় রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন নকলা শাখার আয়োজনে বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল-আমিন। উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম কিবরিয়া রাশেদের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা শাখার উপদেষ্টা পরিষরেদ সদস্য সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন শেরপুরের সভাপতি মেহেদী হাসান শামীম ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, পৌর শাখার সাধারণ সম্পাদক রকিব আহমেদ অন্তর ও তরুণ স্বেচ্ছাসেবক ইমাম হাসান সাব্বির প্রমুখ।
বক্তারা জানান, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে দেশব্যাপি রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের বিভাগ-জেলা-উপজেলা কমিটির উদ্যোগে শীতার্তদের মাঝে মাসব্যাপি কম্বল বিতরণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার নকলায় অর্ধশতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হলো। চলমান শীতে সামর্থ্যরে মধ্যে শীতার্তদের পাশে দাঁড়ানোর কারনে দেশব্যাপি রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের সকল শাখার স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।
এসময় আমন্ত্রিত অতিথি সাংবাদিক নূর হোসেন, সাংবাদিক মাজহারুল ইসলাম লালন ও সাংবাদিক হাসান মিয়াসহ রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের জেলা ও উপজেলা শাখার সদস্যবৃন্দ, স্থানীয় স্বেচ্ছাসবকগন ও উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক শীতার্ত নর-নারীরা উপস্থিত ছিলেন।