বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

জামালগঞ্জে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে
৩০০

 

মো. শাহীন আলম, নিজস্ব প্রতিবেদক :

 

দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রকল্পের অংশ হিসেবে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

ইসলামিক ফাউন্ডেশন জামালগঞ্জের আয়োজনে শুক্রবার (২৩ জানুয়ারি) মডেল মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন জামালগঞ্জের ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী, জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মাহফুজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা প্রকৌশলী আয়াতুল্লাহ বেহেশতী এবং সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কওমি মাদ্রাসার প্রতিনিধি মাওলানা আলতাফুর রহমান, আলিয়া মাদ্রাসার প্রতিনিধি মাওলানা নুরুল হক, ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার মাওলানা আব্দুল আওয়াল, মডেল কেয়ারটেকার মাওলানা সিরাজুল ইসলাম, মডেল মসজিদ কমিটির সদস্য রফিকুল বারী, ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ বিন ফরিদ মুসা, মোয়াজ্জিন সৈয়দ নাজমুস সাকিব, খাদেম মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা তৈয়বনুর।

 

বক্তারা বলেন, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র শুধু নামাজ আদায়ের স্থান নয়; এটি শুদ্ধ দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখান থেকে ইসলামের সঠিক শিক্ষা ও আদর্শ প্রচারের মাধ্যমে সমাজে শান্তি, সহনশীলতা ও ন্যায়বোধ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর সরেজমিনে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন।

 

উদ্বোধনের প্রথম দিনেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক মুসল্লি জুমার নামাজ আদায়ের জন্য মডেল মসজিদে উপস্থিত হন। এ সময় জুমার নামাজ ও দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ বিন ফরিদ মুসা।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102