বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময় সভা ধর্মপাশায়

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৩১৮ বার পড়া হয়েছে
৪১১

মো. শাহীন আলম, নিজস্ব প্রতিবেদক ::

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় ধর্মপাশা উপজেলা শাখার দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ইসলামী ঐক্যজোটের বাইরে থেকে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করে নেতৃবৃন্দ বলেন, ঐক্যজোটভুক্ত শরিক দলগুলোর মধ্যে আদর্শিক ও কৌশলগত কিছু ভিন্নতা রয়েছে। বড় দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হলে অনেক সময় ছোট দলগুলোর নিজস্ব প্রতীক ও দলীয় ইশতেহার আড়ালে পড়ে যায়। সেই বাস্তবতা বিবেচনা করেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরে নেতৃবৃন্দ বলেন, একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দলটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি মুহাম্মদ সিদ্দিকুর রহমান ছোটন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ধর্মপাশা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আজিজুর রহমান, সহ-সভাপতি মুফতি যুবায়ের আলম, সাধারণ সম্পাদক শামছ উদ্দিন আহম্মদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের তাহিরপুর উপজেলা শাখার সহ-সভাপতি এম. সালমান আহমদ এবং মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102