বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

শুধু সংবাদে নয়, জীবন বাঁচাতেও এগিয়ে শেরপুরের সাংবাদিকরা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে
৩০৩

শেরপুর প্রতিনিধি:

শুধু সংবাদের পিছনে নয়, সমাজের বিভিন্ন ইতিবাচক কর্মকান্ডে অংশগ্রহণের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের মতো মানবিক উদ্যোগেও এগিয়ে রয়েছেন শেরপুরের তরুণ মানবিক সাংবাদিকরা। মানুষের বিপদে পাশে দাঁড়ানোর মানসিকতা থেকে তারা নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি অন্যদেরও রক্তদানে উদ্বুদ্ধ করছেন।

জানা গেছে, দেশের বিভিন্ন বেসরকারি টেলিভেশন এবং জাতীয়-স্থানীয় বাংলা ও ইংরেজী পত্রিকায় কর্মরত সংবাদকর্মী বা সাংবাদিকরা পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেই এই মানবিক কাজে যুক্ত রয়েছেন।

জেলার ৫টি উপজেলায় কর্মরত সৌখিন সাংবাদিকদের বৃহৎ একটি অংশ কারো রক্তের প্রয়োজন হলে এবং তা জানার সাথে সাথে কেউ না কেউ তাৎক্ষণিকভাবে সাড়া দিয়ে থাকেন। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগত নেটওয়ার্কের মাধ্যমে রক্তের প্রয়োজনীয়তা জানালে তারা নিজ উদ্যোগে দ্রুত রক্ত গ্রহীতা বা গ্রহীতার স্বজনের সাথে যোগাযোগ করে স্বেচ্ছায় রক্ত দানের মাধ্যমে মানবিক সহযোগিতা করে আসছেন। তাদের রয়েছে একটি বৃহৎ ফেসবুক গ্রুপ। জেলার মানবিক সংবাদকর্মী বা সাংবাদিকরা নিজ উদ্যোগে ওই গ্রুপে যুক্ত হয়েছেন এবং প্রতিনিয়মিত কোন না কোন উপজেলার তরুণ সাংবাদিকরা গ্রুপে যুক্ত হচ্ছেন।

মানবিক সাংবাকিদের নিজ নিজ ফেসবুকে পোস্ট করা ছবি ও গ্রুপে শেয়ার করা ছবির তথ্য মোতাবেক জানা গেছে, রক্তসৈনিক সাংবাদিক ফজলে রাব্বী রাজন ৫০ বার, মো. আল-আমিন ৪৩ বার, এসএম জুবায়ের দ্বীপ ২৮ বার, নাঈম তালুকদার ২২ বার, মো. মোশারফ হোসাইন ১৭ বার, রাফসান মাহদী ১১ বার, জুবায়দুল ইসলাম ১১ বার, আব্দুল্লাহ আল-আমিন ১০ বার, সুমন সরকার ৯ বার, নূর মোহাম্মদ আকাশ ৮ বার, হেলাল উদ্দিন বাবু ৮ বার, আলী ইবনে আব্দুল্লাহ ৮ বার, মেহেদী হাসান শামীম ৬ বার, রাজাদুল ইসলাম বাবু ৬ বার, আবু ইলিয়াস সাদ্দাম ৬ বার, তারেক আহসান ৫ বার, দেলোয়ার হোসেন দেলু ৫ বার, শীমানুর রহমান সুখন ৪ বার, রাইসুল ইসলাম রিফাত ৪ বার, মাজহারুল ইসলাম লালন ৩ বার, সেলিম রেজা ২ বার, লিমন আহমেদ ২ বার, হাসান মিয়া ১ বার এবং ইমরান হাসান রাব্বী, জাহিদুল খান সৌরভ, তারিকুল ইসলাম তারেক, সাকিল মুরাদ, নাঈম ইসলাম, মোশাররফ হোসেন সরকার বাবু, শফিউল আলম লাভলু, নূর হোসেন, আসাদুজ্জান সৌরভ, শাহরিয়ার সাকির, আমানুল্লাহ আসিফ মীরসহ জেলার অনেক সাংবাদিক নিজ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান করে ও অন্যদের রক্তদানে উদ্বুদ্ধ করণের মাধ্যমে জেলায় সর্বসাধারনের কাছে মানবিক সাংবাদিকের পরিচয় বহন করছেন।

রক্তদাতা মানবিক অনেক সাংবাদিক জানান, রক্তদান করলে নিজের শরীর সুস্থ থাকে। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। রক্তাদান মহৎ ও নিরাপদ মানবিক একটি কাজ। নিজের উপকারী এই মহৎ কাজের মাধ্যমে একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব। কোন রোগীর প্রয়োজনে বিনামূল্যে রক্ত দিয়ে মানুষের জীবন বাচাঁনোই তরুণ সাংবাদিকদের একমাত্র লক্ষ্য। সাংবাদিকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এমন স্বেচ্ছাসেবী ভূমিকা সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে রক্তদানের আগ্রহ বাড়াতে সহায়ক হচ্ছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

মানবিক সৌখিন সাংবাদিকদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের স্বেচ্ছাবকরা আশা ব্যক্ত করে জানান, ভবিষ্যতে আরও সংগঠিতভাবে রক্তদানের কার্যক্রম পরিচালিত হবে এবং এতে আরও তরুণরা এই মহৎ কাজে স্বেচ্ছায় যুক্ত হবেন। এতেকরে সব পেশাশ্রেণির মানুষ কিছুটা হলেও উপকৃত হবেন বলে মনে করছেন সাধারন জনগণ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102