বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

শিক্ষায় সহায়তা: জামালগঞ্জে ‘দেশ-প্রবাস’-এর উদ্যোগে স্কুল ব্যাগ বিতরণ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে
৩১৮

মো. শাহীন আলম, নিজস্ব প্রতিবেদক::

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবী সমাজসেবা সংগঠন ‘দেশ-প্রবাস’-এর উদ্যোগে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে জামালগঞ্জ উপজেলার রিভারভিউ পার্কে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে এসব স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের ক্রীড়া সম্পাদক হাসিবুল হাসান বাতেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ নুরুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এম এ রব।

সভাপতির শুভেচ্ছা বক্তব্যের পর প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,

“শিক্ষাই জাতির মেরুদণ্ড। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের সকল শ্রেণির মানুষের নৈতিক দায়িত্ব। ‘দেশ-প্রবাস’ সংগঠনের এ ধরনের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লম্বাবাঁক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত সাহেব। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রতন পাল, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান আদিল, সিনিয়র সদস্য আলমগীর হোসেন, মনিরুজ্জামান, স্বপন বাবু, টিম লিডার জোনাকি ভূঁইয়া, পরশমণি চৌধুরীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। পরে সভাপতি মোঃ নুরুল হক ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102