শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নকলায় ফায়ার সার্ভিস স্টেশনের স্থায়ী ভবন না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা জরুরি নকলায় সিজি সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা তৈরী সভা নকলায় সার বিতরণ ব্যবস্থাপনাসহ কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ইবতেদায়ী শিক্ষার্থীদের জন্যও চালু করা হোক মিড-ডে মিল শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা দাসপাড়ায় গভীর রাতে যুবদল নেতা জসিমের বাড়িতে সন্ত্রাসী হামলা নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দীপনা পুরষ্কার প্রদান ভূমি-সচেতন প্রজন্ম গড়তে পাঠ্যবইয়ে ভূমিশিক্ষা অন্তর্ভুক্তি এখন সময়ের অনিবার্য দাবি নকলায় সোমবার রাত থেকে নিখোঁজ ৮ম শ্রেণির শিক্ষার্থী সন্ধ্যা

পাঁচ গুণী ব্যক্তি পেলেন ভাটিবৃন্তের সংবর্ধনা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে
৩৪৩

ডেস্ক নিউজ:

ভাটিবৃন্ত সাহিত্য পরিষদ সুনামগঞ্জ জেলার উদ্যোগে জেলার পাঁচ গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়েছে।সংবর্ধিত গুণীজনেরা হলেন সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ,সুনামগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সভাপতি শেরগুল আহমদে,বাংলাদেশ টেলিভিশনের গুণী গীতিকার কবি আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মোবাশ্বির আলী, কলামিস্ট ও কথা সাহিত্যিক মোহাম্মদ আব্দুল হক এবং বাংলাদেশ টেলিভিশনের গীতিকার, বহুগ্রন্থ প্রণেতা কবি এস এম শরীয়ত উল্লাহ।

২৮ ডিসেম্বর (রবিবার) সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ভাটিবৃন্ত ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার সভাপতি কবি ও সাহিত্য সমালোচক মামুন সুলতানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি ও গীতিকার রাহমান তৈয়বের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেন।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ শেরগুল আহমেদ,কবি ও গীতিকার আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মোবাশ্বির আলী,কলামিস্ট ও কথা সাহিত্যিক মোহাম্মদ আব্দুল হক,কবি ও গীতিকার এস এম শরীয়ত উল্লাহ,ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, কবি ও সম্পাদক ফজলুল হক দোলন,ভাটিবৃন্তের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মহসিন কবির।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ভাটিবৃন্তের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বায়জিদ বিন ওয়াহিদ,কবি ও গীতিকার মাজহারুল ইসলাম,কবি মোশাহিদ আলম ফয়সাল,এহসানুল হক আলাদিন,কবি একরামুল হক সেলিম, কবি এনিমা জাহান, প্রমুখ।

আলোচনা সভা শেষে গুণীজনদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেয়া হয়।

 

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102