বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

অবহেলিত মাইলফলক-সাইনবোর্ডের প্রাণ ফেরাচ্ছেন নকলার তরুণ সুমন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে
৩৯০

 

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলার কায়দা উত্তরপাড়া এলাকার শহিদ মিয়ার ছেলে সুমন মিয়া স্বেচ্ছাশ্রমে ভাঙা ও অস্পষ্ট সাইনবোর্ড এবং মাইলফলক পরিষ্কার ও সংস্কার করে দৃশ্যমান করে তুলছেন। বিভিন্ন মহাসড়ক, আঞ্চলিক ও গ্রামীণ সড়কের পাশে দীর্ঘদিন অবহেলিত এসব সাইনবোর্ড তিনি নিজ খরচে ঠিক করে দিচ্ছেন। তিনি অবহেলিত মাইলফলক ও সাইনবোর্ডের প্রাণ ফেরাচ্ছেন।

নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কর্মচারী সুমন চাকরির ফাঁকে ও ছুটির দিনে পুরোনো মোটরসাইকেলে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে রাস্তায় বের হন। যেখানে ভাঙা বা লেখা মুছে যাওয়া সাইনবোর্ড ও মাইলফলক দেখেন, সেখানেই থেমে পরিষ্কার-পরিচ্ছন্ন করে পুনরায় লেখাগুলো দৃশ্যমান করেন।

সুমন জানান, কয়েক বছর আগে মোটরসাইকেলে যাত্রী পরিবহনের সময় অস্পষ্ট মাইলফলক ও সাইনবোর্ডের কারণে যাত্রীদের দূরত্ব সম্পর্কে সঠিক তথ্য দিতে না পারায় তিনি নিজেই সমস্যায় পড়তেন। সেই অভিজ্ঞতা থেকেই এই উদ্যোগের সূচনা।

তিনি বলেন, সাইনবোর্ড ও মাইলফলক অস্পষ্ট থাকায় যাত্রী, চালক ও জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা বিভ্রান্ত হন এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাঁর এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। সচেতন মহল নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে সড়কের সব সাইনবোর্ড ও মাইলফলক দৃশ্যমান করার দাবি জানিয়েছেন।

সচেতন মহলের অনেকে জানান, দেশের বিভিন্ন সড়কের পাশে সরকারি খরচে মাইল ফলক ও দিকনির্দেশনামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়। এরপরে আর কোন তদারকি করা হয়না। ফলে এগুলো নষ্ট হয়ে যায় এবং কিছু কিছু মাইল ফলক ও সাইনবোর্ড ভেঙ্গে মাটিতে পড়ে যায়। ফলে রক্ষণাবেক্ষণের অভাবে সরকারের তথা সড়ক বিভাগ বা এলজিইডি বিভাগের এককালীন ব্যয় করা প্রচুর টাকা অপচয়ের তালিকায় স্থান পায়। অথচ নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করলে সড়কের সমস্যা সমাধানসহ সরকারের অর্থ অপচয় রোধ করা সম্ভব। তাই রাস্তার পাশের সব মাইল ফলক ও সাইনবোর্ড দ্রæত সংস্কার ও পরিষ্কার করে লেখাগুলো স্পষ্ট করার দাবী সর্বমহলের।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102