বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজের শুভ উদ্বোধন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে
৩১৬

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি::

শান্তিগঞ্জ উপজেলার খাই হাওরের সদরপুর খালের মুখ ভাঙ্গা বন্ধ করণ ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সারে ১১ টায় শান্তিগঞ্জ উপজেলার খাই হাওরের সদরপুর খালের মুখ ভাঙ্গা বন্ধকরণ ফসল রক্ষা বাঁধের কাজের শুভ উদ্বোধন করেছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান।

ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য সচিব ও পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী মনিরুজ্জামান মোহন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিয়াউল ইসলাম, উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য মোছা: ফারহানা আক্তার,ফয়জুল ইসলাম, সাজ্জাদুর রহমান, উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো: নুরুল হক, উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি খলিলুর রহমান, ইউপি সদস্য আশিক মিয়া, একাত্তুর টিভির জেলা প্রতিনিধি শহীদন নুর আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, হাওর ও নদী রক্ষা কমিটি শান্তিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব আহমেদ উসমান, সমাজকর্মী শফিউল আলম,ফসল রক্ষা বাঁধের সদরপুর খালের মুখ ভাঙ্গা বন্ধকরণ কমিটির সভাপতি রায়হান আহমদ, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারী পার্থ রায়,সোহান আহমদ, এমদাদ হোসেন সহ স্থানীয় কৃষক সহ প্রমুখ।

উদ্বোধন পরবর্তী কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, ফসল রক্ষা বাঁধ নির্মাণে সরকারি নীতিমালা অনুযায়ী গণশুনানির মাধ্যমে এলাকার প্রকৃত কৃষক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের দিয়ে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের কমিটি গঠন করা হয়েছে। বাঁধের কাজে কোনো অনিয়ম সহ্য করা হবে না। সকল পিআইসিকে সরকারের বেধে দেয়া সময়ে বাঁধের কাজ শেষ করতে হবে। কোনো অনিয়ম দুর্নীতির অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাউবো সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থ বছরে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার কাজের লক্ষে এ পর্যন্ত জেলা কমিটিতে ৪৮ টি স্কিম অনুমোদিত হয়েছে। ক্রমান্বয়ে প্রত্যেকটি বাঁধের শুরু করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102