বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

নকলা পৌরসভার উদ্যোগে বেগম রোকেয়া দিবস উদযাপন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে
৩২৭

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলা পৌরসভার উদ্যোগে বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ‘নারী-কন্যার অগ্রযাত্রায় সাইবার সহিংসতাকে না বলুন’ এই শ্লোগানকে সামনে নিয়ে নকলা পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগতায় এ শোভাযাত্রা করা হয়।

শোভাযাত্রাটি পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হক, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মোতালেব, সহকারী প্রকৌশলী ফকর উদ্দিন আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী বাবুল হোসেন, হিসাব রক্ষক ফেরদৌসুর রহমান, সহকারী কর আদায়কারী মোশাররফ হোসেন, সুপারভাইজার ফজলে রাব্বী রাজন, উচ্চমান সহকারী রিনা বেগম, লাইসেন্স ইন্সপেক্টর মাসুদ রানাসহ পৌরসভায় কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহন করেন।

শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর) ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ গ্রহন করেন তারা।

এ আলোচনা সভার পরে অদম্য নারী পুরষ্কার কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৫ অদম্য নারীকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। অদম্য নারী পুরষ্কার প্রাপ্তরা হলেন, ইশিবপুরের লাভলী আক্তার ও ডা. উম্মে রাকিবা জাহান (মিতু), জানকীপুরের মানছুরা বেগম, জালালপুরের সুমি বেগম ও দরপটের রোকেয়া। এদের মধ্যে লাভলী আক্তার, ডা. উম্মে রাকিবা জাহান (মিতু) ও মানছুরা বেগম জেলা পর্যায়েও শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102